কামরুল ও মুক্তাকে সম্মাননা দিল মানবিক টিম কুতুবদিয়া
করোনা কালীন সময়ে বিশেষ অবদান রাখায় কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ান কামরুল আহসান ও ফ্লাঃ লেঃ কাইমুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শমসের নেওয়াজ মুক্তাকে সম্মাননা দিয়েছে মানবিক টিম কুতুবদিয়া নামের একটি সংগঠন।
২১ ডিসেম্বর(মঙ্গলবার) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরের জামান চৌধুরীর মাধ্যমে করোনা কালীন সময়ে অনলাইন পাঠদানসহ বিভিন্ন কন্টেন্ট তৈরিতে বিশেষ অবদান রাখায় ফ্লাঃ লেঃ কাইমুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শমসের নেওয়াজ মুক্তা ও করোনা কালীন সময়ে ঝুঁকি নিয়ে করোনার নমুনা সংগ্রহে বিশেষ অবদান রাখায় কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ান সৈয়দ কামরুল হাসানকে এ সম্মাননা প্রদান করে সংগঠনটি।
এসময় কুতুবদিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মোক্তার আহমদ,মানবিক টিম কুতুবদিয়ার সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরের জামান চৌধুরী বলেন, সৈয়দ কামরুল হাসান ও শমসের নেওয়াজ মুক্তাকে সম্মাননা স্বারক দেওয়ার জন্য মনোনীত করায় মানবিক টিম কুতুবদিয়াকে ধন্যবাদ জানান।
এমএসএম / এমএসএম
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা
সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
Link Copied