ধর্মপাশায় দুই চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা
নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগ সুনামগঞ্জের ধর্মপাশায় আজিম মাহমুদ ও আব্দুল করিম নামের দুই চেয়ারম্যান প্রার্থীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পৃথক পৃথকভাবে এ জরিমানা করেন। আজিম মাহমুদ বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদ থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি তার নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে নৌকার প্রতিকৃতিসহ একাধিক তোরণ নির্মাণ করেছেন। এমন অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই এলাকা সরেজমিন পরিদর্শন করে সত্যতা পাওয়ায় আজিম মাহমুদকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে ধর্মপাশা সদর ইউনয়িনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিমকে আচরণবিধি ভঙ্গের জন্য ৫ হাজার টাকা জরিমানা করা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান বলেন, ‘নির্বাচন আচরণ বিধি ভঙ্গের অভিযোগে আজিম মাহমুদ ও আব্দুল করিম নামের দুই চেয়ারম্যান প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা এবং তাদের বিধি মেনে চলার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied