বাউফলে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদন্ড
পটুয়াখালীর বাউফল উপজেলায় ড্রেজার দিয়ে দিয়ে খাল থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করার অপরাধে তিনজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার বগা ইউনিয়নের রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী মেজিষ্ট্রেট ছিলেন সহকারী বাউফল কমিশনার (ভূমি) মো. বায়েজিদুর রহমান।
সুত্রে জানা গেছে, উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদারের ছেলে ও বগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসানের ছোট ভাই হাসিব হাওলাদার দীর্ঘ দিন ধরে বগা ইউনিয়নে খাল থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে বিভিন্ন জলাশয় ভড়াট করে আসছিলেন। গতকাল মঙ্গলবার বগা ইউনিয়নের রাজনগড় গ্রামের বানজোড়া খালে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে জলাশয় ভরাট করতে ছিলেন হাসিব। পড়ে স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে সরজমিনে গিয়ে সত্যতা পায় বাউফল সহকারী কমিশনার (ভূমি) মো. বায়জিদুর রহমান। এরপর বগা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের সহযোগীতায় বালু উত্তোলন কাজে নিয়োজিত তিনজনকে আটক করে। পড়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে শাহিন চৌকিদার (৩০) মিরাজ হাওলাদার (৩৫) ও হ্লদয় (২৮) নামের তিনজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
স্থানীয় আব্দুল মালেক নামে এক আওয়ামীলীগ নেতা বলেন, ভ্রাম্যমান আদালত তিনজনকে কারাদণ্ড দিলেও ড্রেজারটি ধ্বংস কিংবা জব্দ না করে ছেড়ে দেওয়া হয়েছে। উপজেলা চেয়ারম্যানের ছেলে হাসিব এই ড্রেজারটি মালিক হওয়ার কারনে প্রশাসন ড্রেজারটি জব্দ করেনি।
ড্রেজারের মালিক নিজের বলে দাবী করে হাসিব হাওলাদার বলেন, আমি আমার ব্যক্তিগত নিচু জমি ভড়াট করতে ছিলাম।
অভিযোগ অস্বিকার করে সহকারী কমিশানার (ভূমি) মো. বায়জেদুর রহমান বলেন, আমরা বগা পুলিশ ভাড়িতে পুলিশের দায়িত্বে দিয়ে আসছি। তারা স্থানীয় এক ব্যক্তির জিম্মায় রেখেছেন। আটক তিনজনকে বিনাশ্রমকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, জিম্মাদার খোরশেদ নামের ওই ব্যক্তি বগা পুলিশ তদন্ত কেন্দ্রের কেন্টিনের রাধুনির স্বামী। তিনি উপজেলা চেয়ারম্যানের ঘনিষ্টজন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন বলেন, জব্দকৃত ড্রেজারটি স্থানীয় গণ্যমান্য অথবা পুলিশের জিম্মায় রাখতে হবে। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন তিনজনকে কারাদণ্ডের ঘটনা সত্যতা স্বিকার করে বলেন, ড্রেজারটি পুলিশের জিম্মায় নাই।
এমএসএম / এমএসএম
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা