ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

বাউফলে খুদে বিজ্ঞানীদের ‘হাইড্রোলিক সেতু’ উদ্ভাবন


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ২২-১২-২০২১ বিকাল ৫:২০

পটুয়াখালীর বাউফলে খুদে বিজ্ঞানীদের মিলন মেলায় ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা পালিত হয়েছে । উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগের খুদে শিক্ষার্থীরা এ মেলায় অংশ নেয়। মেলায় একদল খুদে বিজ্ঞানীদের দল উদ্ভাবন করেছেন ডিজিটাল সিটি। যাতে রয়েছে হাইড্রোলিক সেতু ও হাইড্রোলিক বিল্ডিং। প্রদর্শণ করা হয়েছে আধুনিক ও নিরাপদ বসবাসযোগ্য নগরী। রয়েছে অটো ভূমিকম্প ও ফায়ার এলার্ম মেশিনও।
বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় এমন ডিজিটাল সিটি উদ্ভাবন করেন আবদুর রশিদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের কয়েকজন শিক্ষার্থী। 
উদ্ভাবনকারী শিক্ষার্থী মো. রাব্বী ইসলাম (১৬) ও শাহারা ইসলাম (১৫) জানান, তাদের উদ্ভাবনকৃত হাউড্রোলিক সেতুর রয়েছে অত্যাধনিক প্রযুক্তি। সেতুর নিচ দিয়ে যদি কোন জাহাজ চলাচলে বাঁধা প্রাপ্ত হয় তাহলে স্বয়ংক্রিয় ভাবে উপরে উঠে যাবে। একই ভাবে জলোচ্ছ্বাসের সময় হাইড্রোলিক বিল্ডিং পানিতে ডুবে না গিয়ে পানির উপরে ভাসবে। এছাড়াও একটি ডিজিটাল সিটি যে সকল সুযোগ সুবিধা থাকা প্রয়োজন তা সবই রয়েছে এ সিটিতে। 
এছাড়াও বিজ্ঞান মেলায় বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা উদ্ভাবন করেন করেছেন পানি বিশুদ্ধকরণ ক্লোরিন গ্যাস, নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ওয়াকিং রোবট ও কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা দূষণমুক্ত মডেল টাউন ও বাউফল সরকারি কলেজের শিক্ষার্থীরা উদ্ভাবন করেছেন অক্সিজেন মেশিন ও বিদ্যুৎ বিহীন পানির পাম্প। 
মেলায় খুদে শিক্ষার্থীদের স্টল পরির্দশন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.  আল-আমিন, উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নাজমুল হক, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. নুর নবী , উপজেলা কৃষি অফিসার মো. মনিরুজ্জামান প্রমূখ। 

এমএসএম / এমএসএম

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা

হাটহাজারীতে সাংবাদিককে হুমকি ও কাজে বাধা দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার