ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পিরোজপুরে পাঁচপাড়া বাজারে অগ্নিকান্ডে ৮টি দোকান ভস্মিভূত


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ২২-১২-২০২১ বিকাল ৫:২৬

পিরোজপুর সদর উপজেলার পাঁচপাড়া বাজারে অগ্নিকান্ডের ঘটনার ঘটেছে। অগ্নিকান্ডে বাজারের ৮টি দোকান ভস্মিভূত হয়েছে। ক্ষতিগ্রস্থ লিটন শিকদারের দাবি রাজনৈতিক প্রতিহিংসার কারণে এমনটা হতে পারে। এই অগ্নিকান্ডে দেড় কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ লিটনের।
মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবু জাফর। 
পুড়ে যাওয়া দোকানের মধ্যে ছিল পাঁচপাড়া বাজার সমিতির সভাপতি লিটন শিকদারের মেগাফিডের দোকান, মেশিনারী দোকান, গাড়ীর গ্যারেজ (যাতে নোহা গাড়ী ও মটরসাইকেল ছিল), লেড মেশিনের দোকান, ঔষধের দোকান, হেলাল হাওলাদারের ওয়ার্কশপ, চায়ের দোকান, বেলায়েত হোসেনের চায়ের দোকান। 
ক্ষতিগ্রস্থ পাঁচপাড়া বাজার সমিতির সভাপতি লিটন শিকদার জানান, আগুনে পুড়ে আমার সব শেষ। কোন কিছুই আর বাকি নেই। সব শেষে পিরোজপুর ফায়ার সার্ভিস সময়মতো এসে দ্রুত কাজ না করলে আমাদের বাজারের সব দোকান পুড়ে যেতো। 
পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবু জাফর জানান, প্রথমে নাজিরপুর ফায়ার সার্ভিসকে ও পরে পিরোজপুর ফায়ার সার্ভিসকে জানানো হলে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌছাই। দুটি ইউনিট ও জনগণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকান্ডের সূত্রপাতের উৎস পাওয়া যায়নি। আর ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হওয়ায় তদন্ত না করে কিছুই বলা যাবে না।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত