ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

লটারি বদলে দিল ভটভটিচালকের ভাগ্য


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৩-১২-২০২১ সকাল ৯:৩৪

ভটভটি চালিয়েই সংসার চলে ভারতের উত্তর দিনাজপুরের দীপক দাসের। প্রতিদিনের উপার্জন থেকে মাঝেমধ্যে লটারির টিকিট কাটতেন। এবার সেই লটারি বদলে দিল দীপকের ভাগ্য। মাত্র ৬০ টাকার লটারির টিকিট কিনে এখন তিনি ১ কোটি টাকার মালিক।

উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বড়ুয়া গ্রামের বাসিন্দা দীপক। স্ত্রী এবং চার কন্যা নিয়ে তার সংসার। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও ভটভটি নিয়ে বেরিয়েছিলেন। দুপুরে রায়গঞ্জ শহরের অশোকপল্লী এলাকা থেকে কিনেন লটারির টিকিট।

লটারি জিতে কোটি টাকা পাওয়ার কথা স্বপ্নেও ভাবেননি দীপক। তিনি বলেন, ‘দেড় বছর ধরে টিকিট কাটি। ৫০০-৬০০ টাকা পেয়েছিল বেশ কয়েক বার। হাজার টাকাও মিলেছিল।’ কিন্তু মঙ্গলবার যেন ছিল তার ভাগ্য বদলের দিন। লটারির টিকিট কেটে তিনি কোটিপতি।

চার মেয়ের ধুমধাম করে বিয়ে দেওয়ার পাশাপাশি পাকা বাড়ির স্বপ্ন ছিল দীপক। লটারির কোটি টাকা দিয়ে সেই স্বপ্নগুলোই পূরণ করবেন বলে জানিয়েছেন তিনি।

দীপকের লটারি জেতার কথা শুনে খুশি তার প্রতিবেশীরাও। মঙ্গলবার সন্ধ্যায় দীপককে দেখতে রায়গঞ্জ থানায় ভিড় জমিয়েছিলেন অনেকেই। রাতে স্থানীয় পুলিশ তাকে বাড়ি পৌঁছে দেয়।

প্রীতি / প্রীতি

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত

শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না

ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা

সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট

জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক

এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫