মাদাগাস্কার উপকূলে নৌকাডুবি, নিহত ৮৩
পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারে নৌকাডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩ জনে। এ ঘটনায় এখনও পাঁচ জন নিখোঁজ রয়েছেন। গত সোমবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলীয় এলাকায় একটি কার্গো নৌকাডুবির ঘটনায় তারা প্রাণ হারান। বুএক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
এদিকে মাদাগাস্কারের মেরিটাইম কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবারের এই নৌকাডুবির ঘটনায় বুধবার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩ জনে। এছাড়া এ ঘটনায় এখনও পাঁচজন নিখোঁজ থাকলেও খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার ও তল্লাশি অভিযান বন্ধ রয়েছে।
রয়টার্স জানিয়েছে, ডুবে যাওয়া নৌকাটি মূলত কার্গো হিসেবে বা পণ্য পরিবহনের জন্য অনুমোদিত ছিল। তবে গত সোমবার সেটি অবৈধভাবে যাত্রী পরিবহনের কাজ করতে গিয়ে ডুবে যায় এবং বিপুল সংখ্যক এই প্রাণহানির ঘটনা ঘটে। দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে অবশ্য ১৭ জনের প্রাণহানির কথা জানানো হয়েছিল।
মাদাগাস্কারের মেরিটাইম অ্যান্ড রিভার পোর্ট এজেন্সি (এপিএমএফ) জানিয়েছে, কার্গো নৌকা ডুবে যাওয়ার পর ৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া নিখোঁজ ৫ জনের সন্ধানে বৃহস্পতিবার ফের উদ্ধার ও তল্লাশি অভিযান শুরু হবে।
প্রীতি / প্রীতি
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা
ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত
শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না
ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা
সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান
প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট
জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক
এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল
বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে
পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের
মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক
ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট