ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

চুরির টাকা ভাগাভাগি নিয়ে শ্বাস রোধ করে হত্যা


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ২৩-১২-২০২১ দুপুর ১২:৫০

খুলনার পাইকগাছায় ভ্যান চুরির টাকা ভাগাভাগি নিয়ে শ্বাস রোধ করে হত্যা করা হয় ইব্রাহিম কে। হত্যাকান্ডের ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতারের মাধ্যমে দেড় মাস পর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটিত হলো। হত্যাকাণ্ডের প্রধান আসামি আকবর ফকির (৩৯) পাইকগাছা উপজেলার খাটুয়ামারি গ্রামের বাবুল ফকিরের ছেলে। উপজেলার কপিলমুনি পুলিশ ফাঁড়ির এস আই আব্দুল আলীম গোপন সংবাদের ভিত্তিতে পাইকগাছা উপজেলা পরিষদ চত্বরের পাশ থেকে মঙ্গলবার সন্ধ্যায় তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা সে পুলিশের কাছে স্বীকার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী বুধবার সকালে পুলিশ তাকে ঘটনাস্থলে নিয়ে যায়। এ সময় উৎসুখ জনতা,সাংবাদিক,পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সামনে হত্যাকান্ডের ঘটনা বর্ননা করে ধৃত আকবর। এর আগে কপিলমুনির দক্ষিণ সলুয়া গ্রামে আসাদুল মোড়লের একটি ক্ষেতের ডুবা থেকে গত-৬ নভেম্বর পুলিশ ইব্রাহিমের লাশ উদ্ধার করে। প্রথম দিকে তার লাশ শনাক্ত না হলেও উদ্ধারের তিন দিন পর তার পরিচয় মেলে। ঘটনার রহস্য উদঘাটনে মাঠে নামে পুলিশ। হত্যাকান্ডের শিকার যুবক ইব্রাহিম মোড়ল (৩২) সাতক্ষীরা জেলার তালা থানার খেরশা গ্রামের বাছের মোড়লের পুত্র। ইব্রাহিমের পরিবার জানায়, যশোরের একটি ইট ভাটায় কাজের উদ্দেশ্যে গত-৩ নভেম্বর দুপুর বেলায় বাড়ি থেকে বের হয়। পুলিশ সূত্রে জানা যায়, ভ্যান চুরির টাকা ভাগাভাগি নিয়ে এই হত্যাকান্ডটি ঘটেছে। ঘটনার দিন রাত ৮ টার দিকে ঘটনাস্থলে ইব্রাহিমের গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। হত্যার পরপরই ক্ষেতের ডুবায় লাশ ফেলে দেওয়া হয় বলে ঘাতক আকবর ফকির পুলিশকে জানায়। হত্যাকান্ডের সাথে আরও একজনের জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। পুলিশ আরও জানায়, আকবর ফকির পূর্বে মাদক ব্যাবসা করত। বর্তমানে সে এলাকায় ব্যাটারী চালিত ভ্যানগাড়ি চুরির একটি চোর সিন্ডিকেট গড়ে তুলে ভ্যানগাড়ি চুরি করে থাকে। এ ঘটনায় পাইকগাছা থানার ওসি জিয়াউর রহমান জানান, হত্যাকান্ডে জড়িত বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার