ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কয়রায় অর্ধশতাধিক স্কুল জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ২৩-১২-২০২১ দুপুর ১:৫২

খুলনার কয়রা  উপজেলায় মোট ১৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৫৩টি বিদ্যালয়ের ভবন  জরাজীর্ণ ও  ঝুঁকিপূর্ণ, শ্রেণী কক্ষ সংকট, হিসেবে চিহ্নিত করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়।অতিরিক্ত ভবন বা শ্রেণিকক্ষের সংকট থাকার কারণে ঝুঁকিপূর্ণ ওই ভবন গুলোগুতেই পাঠদান করতে হচ্ছে অনেক শিক্ষার্থীদেরকে।এ অবস্থায় বিদ্যালয়গুলোর শিক্ষক ও শিক্ষার্থীদের বিদ্যালয়ে এসে আতঙ্কে থাকতে হয়। সেই সাথে ব্যহত হচ্ছে পাঠদান কার্যক্রম।এতে যেকোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পাশাপাশি চিন্তিত অভিভাবকরাও। 

সরেজমিনে উপজেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনগুলোতে শিক্ষার্থীদেরকে পাঠদান করতে দেখা যায়। দীর্ঘদিন সংস্কারের অভাবে এসব বিদ্যালয় ভবনের ছাদের পলেস্তার খসে রড বেরিয়ে গেছে। দরজা-জানালা অনেক আগেই খুলে পড়ে গেছে, কোথাও কোথাও ছাদের বিমেও দেখা দিয়েছে বড় বড় ফাটল। বর্ষায় ছাদ চুইয়ে পানি পড়ে। যেকোনো মুহূর্তে ভবন ধসে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।এরপরও পাঠদান কার্যক্রম চলছে এসব বিদ্যালয়ে। কোন কোন বিদ্যালয়ে অস্থায়ী  টিনের শেড তৈরী করে পাঠদান করা হচ্ছে।এছাড়া বিদ্যালয়গুলোতে বেঞ্চ ও অন্যান্য উপকণেরও অভাব রয়েছে।

অত্যন্ত ঝুকিপূর্ণ প্রাথমিক বিদ্যালয় গুলোর মধ্যে রয়েছে,বগা সপ্রাবি,মদিনাবাদ মধ্যপাড়া সপ্রাবি,তালবাড়িয়া সপ্রাবি,লোকা সপ্রাবি,শ্রীরামপুর কালনা অন্তাবুনিয়া সপ্রাবি,গাঙেরখি সপ্রাবি,পূর্বচৌকুনি সপ্রাবি,ডাক্তারাবাদ বনরাণী সপ্রাবি,বামিয়া সপ্রাবি,ছোট আংটিহারা সুন্দর বন আদর্শ, ঘুগরাকাটি সপ্রাবি,মদিনাবাদ কলি সপ্রাবি,দঃ মহারাজপুর সপ্রাবি,পাটনিখালি সপ্রাবি,উত্তর কালিকাপুর সপ্রাবি, দঃ ঘুগরাকাটি সপ্রাবি,দঃ হড্ডা পল্লীউন্নয়ন, হাতিয়ার ডাঙ্গা পশ্চিমচক,কুমারখালী সপ্রাবি,পূর্ব মহেশ্বরীপুর শাপলা সপ্রাবি,উঃক্ষেপনা সপ্রাবি,দঃ ভাগবা সপ্রাবি,গীলাবাড়ি সপ্রাবি,জোড়শিং সপ্রাবি,হরিহরপুর সপ্রাবিসহ উপজেলা ৫৩ প্রাথমিক বিদ্যালয় ঝুকিপূর্ণ,কক্ষ স্বল্পতা, ও  অস্থায়ী শেডে পাঠদান কার্যক্রম পরিচালনা হচ্ছে।

প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সাথে আলাপ করলে তারা জানায়, ঝুকিপুর্ণ ভবনে ক্লাস করতে গিয়ে তাদের আতঙ্কে থাকতে হয়। তাছাড়া তারা আরও জানায় পরীক্ষার সময় তাদের পরিক্ষা দিতে খুব কষ্ট হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রধান শিক্ষক বলেন, ঝুঁকির মধ্যে পাঠদানে মন বসে না। কারণ পরিবেশের সাথে পাঠদান কার্যক্রমের একটি নিবিড় সম্পর্ক আছে। বিদ্যালয়ের শিক্ষা উপকরণ ও গুরুত্বপুর্ণ কাগজপত্র সংরক্ষণে রাখতে বেগ পেতে হয়।  এই অবস্থায় কোনো রকমে প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুধু চালিয়ে নেওয়া হচ্ছে। তাছাড়া যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।

তালবাড়িয়া সপ্রাবি এর প্রধান শিক্ষক অমন কৃষ্ণ বাইন বলেন, বর্তমানে বিদ্যালয়ের ভবন অধিক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যে কারণে ভয়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে চায় না। জরুরি সংস্কার করে শিক্ষার মৌলিক সুযোগ সুবিধা নিশ্চিত করা না গেলে শিশুরা আরও স্কুল বিমুখ হবে এবং ঝড়ে পড়া শিক্ষার্থীর সংখ্যা বাড়তেই থাকবে।উপজেলার মদিনাবাদ  মধ্যপাড়া  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক শহিদুল্লাহ  জানান, তার বিদ্যালয়ে একটি ভবন সেই একটি ভবনই খুবই ঝুঁকিপূর্ণ। বিকল্প ব্যবস্থা না থাকার কারণে ওই ভবনতেই শিক্ষার্থীদের ক্লাস নিতে হয় বলে জানান তিনি।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান বলেন, পরিত্যক্ত ও জরাজীর্ণ বিদ্যালয় ভবনের তালিকা করে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। নতুন বিদ্যালয় ভবন নির্মাণ খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া বিকল্প উপায়ে পাঠদানের ব্যবস্থা করতে উদ্যোগ নেওয়া হয়েছে।কিছু কিছু বিদ্যালয়ে ইতিমধ্যে অস্থায়ী শেড করা হয়েছে পাঠদানের জন্য৷ 

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার