ভারতে আদালতে বিস্ফোরণে নিহত ২
ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য পাঞ্জাবের একটি আদালত ভবনে বিস্ফোরণে অন্তত ২ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে চারজন; যাদের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, পাঞ্জাবের লুধিয়ানা জেলার আদালত ভবনের ভেতরে বিস্ফোরণে দু’জন নিহত ও আরও চারজন গুরুতর আহত হয়েছেন। লুধিয়ানা শহরের কেন্দ্রে জেলা কমিশনারের কার্যালয়ের পাশেই আদালত ভবনের অবস্থান।
জেলার আদালত ভবনের দুই তলার শৌচাগারে স্থানীয় সময় বেলা ১২টা ২২ মিনিটের দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে তীব্রতার মাত্রা ছিল অনেক বেশি। যে কারণে শৌচাগারের দেওয়াল এবং আশপাশের কক্ষের জানালার কাঁচ ভেঙে পড়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস বলছে, ভবনের দ্বিতীয় তলায় আটটি আদালত কক্ষ আছে। বিস্ফোরণের পর ওই ভবনের সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে। পুলিশ ওই এলাকা ঘিরে ফেলেছে এবং ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি দেখা গেছে।
বিস্ফোরণে যারা গুরুতর আহত হয়েছেন তাদের মধ্যে আরএস মন্ড নামের আদালতের একজন আইনজীবীও রয়েছেন। হিন্দুস্তান টাইমস বলছে, আইনজীবীরা গত কয়েকদিন ধরে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ধর্মঘট পালন করে আসছেন এবং সে কারণে বৃহস্পতিবার আদালতে আইনজীবীদের উপস্থিতি অন্য যেকোনো দিনের তুলনায় কম ছিল।
লুধিয়ানা জেলা আদালতে বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি। ভবনের দ্বিতীয় তলার আদালতের ক্যান্টিন থাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে কি-না সেটিও নিশ্চিত করতে পারেননি কর্মকর্তারা।
প্রীতি / প্রীতি
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা
ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত
শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না
ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা
সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান
প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট
জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক
এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল
বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে
পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের
মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক
ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট