ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

বাংলাদেশকে স্বাধীনতা বিরোধীদের হাত থেকে রক্ষা করতে হবে


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ২৪-১২-২০২১ রাত ১১:৪৭
জাকের পার্টির চেয়ারম্যান খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী বলেছেন, দেশ-বিদেশে মহাজোট সরকার হটানোর ষড়যন্ত্র হচ্ছে। রাজনীতির আকাশে কালো মেঘের ঘনঘটা। ২০০৫ ও ০৬ সালে জাকের পার্টি এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়েছিল। প্রয়োজনে আবারও প্রতিরোধ গড়বে। যারা বোমা মেরে মানুষ হত্যা করে রক্তের হোলি খেলায় মেতেছিল, তাদেরকে দ্বিতীয়বার ক্ষমতায় আসতে দেওয়া হবে না।বাংলাদেশকে শয়তানের হাত থেকে রক্ষা করতে হবে। ষড়যন্ত্রকারীদের হাত থেকে রক্ষা করতে হবে।  স্বাধীনতা বিরোধীদের হাত থেকে রক্ষা করতে হবে।
 
শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেলে  ফরিদপুরের কৈজুরী জাকের মঞ্জিল ময়দানে জাকের পার্টির বিভাগীয় ইসলামী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
সমাবেশে মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী বলেন, ইসলামের মানবিক সৌন্দর্য ও মূল্যবোধ বিনষ্টকারী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়তে হবে। জাকের পার্টি কোটি কোটি মানুষের ভালোবাসার দল। আমরা পেশাদার রাজনীতি করি না। বর্তমান ধারার রাজনীতিতে বিশ্বাসও করি না। সত্য আপন গতিতে বিকশিত হয়। কোনো ষড়যন্ত্রের জালে জাকের পার্টিকে ঢেকে রাখা যাবে না। দেশ ও জনগণের রক্ষায় জাকের পার্টি ছিল, আছে এবং আগামীতেও থাকবে।
 
বিশেষ অতিথির বক্তৃতায় জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল বলেন, বাংলাদেশে উগ্রবাদ, জঙ্গীবাদ বিস্তারের অপচেষ্টা হচ্ছে। কিন্তু তা করতে দেওয়া যাবে না। জাকের পার্টি সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাড়াবে। জাকের পার্টি খুব শীগ্রই শান্তি ফিরিয়ে আনবে।
 
ফরিদপুর জেলা জাকের পার্টিও সভাপতি মশিউর রহমান যাদু মিয়ার সভাপতিত্বে ইসলামী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাকের পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব শামীম হায়দার।এসময় ফরিদপুর সাংগঠনিক বিভাগের সব কয়টি জেলা ও উপজেলার শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার