ভারতে আবারো মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত
ভারতে মিগ-২১ মডেলের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় যুদ্ধবিমানটির পাইলট নিহত হয়েছেন। নিহত পাইলটের নাম উইং কমান্ডার হারশিত সিনহা। শুক্রবার (২৪ ডিসেম্বর) দেশটির রাজস্থান রাজ্যের জয়সালমিরের কাছে বিমানটি বিধ্বস্ত হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ভারতীয় বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে প্রশিক্ষণ চলাকালীন রাজস্থানের জয়সালমিরের ওয়েস্টার্ন সেক্টরে মিগ-২১ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। বিমান বিধ্বস্তের বিষয়ে জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় বিমান বাহিনী নিহত পাইলট উইং কমান্ডার হারশিত সিনহার পরিবারের পাশে আছে টুইটে জানানো হয়েছে।
হিন্দুস্তান টাইমস বলছে, ১৯৬৩ সালে প্রথম সিঙ্গল ইঞ্জিনের মিগ যুদ্ধবিমান হাতে পেয়েছিল ভারতীয় বিমান বাহিনী। তবে এই মিগ বিমানকে ঘিরে বার বারই নানা প্রশ্ন উঠেছে। শুক্রবারের ঘটনাসহ চলতি বছরে এ নিয়ে ৫টি মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটলো।
সংবাদমাধ্যমগুলো বলছে, শুক্রবার বিধ্বস্ত হওয়া বাইসন হচ্ছে মিগ-২১ সিরিজের সর্বাধুনিক বিমান। মিগ-২১ বাইসন এয়ারক্রাফটের চারটি স্কোয়াড্রন পরিচালনা করে ভারতীয় বিমান বাহিনী। একটি স্কোয়াড্রনে অন্তত ১৬-১৮টি যুদ্ধবিমান থাকে। ১৯৬৩ সালে প্রথম সিঙ্গল ইঞ্জিনের মিগ যুদ্ধবিমান হাতে পায় ভারত।
অবশ্য এসব মিগ যুদ্ধবিমানকে ঘিরে বার বারই নানা প্রশ্ন উঠেছে। কেন বার বার বিধ্বস্তের ঘটনা ঘটছে এই মিগ বিমান তা নিয়েও বড় প্রশ্ন উঠছে। তবে এদিনের ঘটনা সেই প্রশ্নকেই আরও একবার জোরালোভাবে সামনে আনলো। মিগ বিমানের নিরাপত্তা কতটা রয়েছে তা নিয়েও সংশয় দেখা দিয়েছে।
ভারতে এখন পর্যন্ত প্রায় ৪০০ মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় গত ৬ দশকে অন্তত ২০০ পাইলট নিহত হয়েছেন। ভারতের এই মিগ-২১ যুদ্ধবিমানকে ‘ফ্লাইং কফিন’ (উড়ন্ত কফিন) ও ‘উইডো মেকার’ (বিধবা বানানোর মেশিন) হিসেবেও উল্লেখ করা হয়ে থাকে।
প্রীতি / প্রীতি
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা
ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত
শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না
ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা
সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান
প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট
জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক
এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল
বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে
পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের
মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক
ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট