ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

যাত্রীর করোনা পজিটিভ : দুই বন্দর থেকে ফিরিয়ে দেয়া হলো প্রমোদতরী


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৫-১২-২০২১ সকাল ৯:২৫

যুক্তরাষ্ট্রের মিয়ামি থেকে ছেড়ে যাওয়া প্রমোদতরী কার্নিভালে কয়েকজন করোনা রোগী থাকায় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দুটি বন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে জাহাজটিকে। তবে জাহাজটিকে ডোমিনিকান রিপাবলিকের আম্বার কোভে ঢুকতে দেওয়া হবে বলে এক বিবৃতিতে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মুখপাত্র। 

বিবৃতিতে বলা হয়েছে, কার্নিভাল সব নিয়ম মেনে চলছে এবং কয়েকজনের করোনা টেস্টের ফল পজিটিভ আসার পর তাদের আইসোলেশনে রাখা হয়েছে। এ জাহাজে যারা উঠেছেন তাদের প্রত্যেকের টিকা নেওয়া আছে। এরপরও যাত্রা শুরুর আগে সবার করোনা পরীক্ষা করা হয়েছিল। 

১৮ ডিসেম্বর মিয়ামি থেকে যাত্রা শুরু করে কার্নিভাল নামের প্রমোদতরীটি। মঙ্গলবার ডাচ ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র কুরাকোতে মঙ্গলবার থামে এটি। তবে বুধবার অন্য দুটি ক্যারিবীয় দ্বীপে থামার কথা ছিল জাহাজটির, কিন্তু তা বাতিল হয়ে যায়।  এর পরিবর্তে  ডোমিনিকান রিপাবলিকে থামবে প্রমোদতরীটি। তারপর ফিরে আসবে মিয়ামিতে। 

কার্নিভালের মতো প্রমোদতরীগুলোতে উঠতে যাত্রীদের অবশ্যই করোনার টিকা নেওয়া থাকতে হয়। অবশ্য শিশুদের জন্য ব্যতিক্রম রয়েছে। 

প্রীতি / প্রীতি

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত

শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না

ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা

সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট

জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক

এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫