ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সোনালি স্বপ্ন ক্রীড়া সংঘের সভাপতি নির্বাচিত সেচ্ছাসেবকলীগ নেতা রয়েল


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ২৫-১২-২০২১ দুপুর ৩:৩৯
দিনাজপুরের বিরামপুর সোনালি স্বপ্ন ক্রীড়া সংঘের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আব্দুর রহমান রয়েল ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন হুমায়ুন কবীর।
 
শুক্রবার পৌরশহরের আনসার মাঠে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্টিত হয়। নির্বাচনে ক্লাবের ১৭৪ জন সদস্যর মধ্যে ১৫০ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
 
ভোট গণনা শেষে রাতে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য পলাশ বিন আশরাফী ফলাফল ঘোষণা করেন।
 
নির্বাচনী ফলাফলে ৮৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুর রহমান রয়েল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইব্রাহিম মিঞা পেয়েছেন ৫৬ ভোট। ৭৯ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন হুমায়ুন কবীর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলআমিন পেয়েছেন ৬৯ ভোট।
 
এছাড়াও সহ-সভাপতি পদে রবিন, সহ-সাধারন সম্পাদক পদে মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে মেহেদী, সহ-সাংগঠনিক সম্পাদক পদে জামিল, অর্থ সম্পাদক পদে তৌহিদ, দপ্তর ও প্রচার সম্পাদক পদে মরফিদুল, সমাজকল্যাণ সম্পাদক পদে আমজাদ হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক পদে ইঝারুল, ক্রীড়া সম্পাদক পদে আকাশ এবং কার্যকরী সদস্য পদে হামজা ও রাব্বী নির্বাচিত হয়েছেন।

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন