বিশ্বের সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপের মহাকাশ যাত্রা
বিশ্বের সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ ‘জেমস ওয়েব টেলিস্কোপ’ সফলভাবে পৃথিবীর কক্ষপথ ছেড়ে মহাকাশের উদ্দেশে যাত্রা শুরু করেছে। মহাকাশ গবেষণা সংস্থা নাসার তৈরি এ মহাযানটির লক্ষ্য হলো, মহাবিশ্বে আলো বিকিরণকারী নিকটবর্তী নক্ষত্র ও ছায়াপথের ছবি ধারণ। যাত্রার সময়সূচি একাধিকবার পেছানোর পর বড়দিনে (২৫ ডিসেম্বর) টেলিস্কোপটি দক্ষিণ আমেরিকার ফ্রেঞ্চ গায়ানা থেকে ইউরোপিয়ান আরিয়ান রকেটে চেপে মহাকাশে যাত্রা করেছে।
‘জেমস ওয়েব টেলিস্কোপ’ সংক্ষেপে ‘জেডব্লিউএসটি’ এবং ‘ওয়েব’ নামেও ডাকা হচ্ছে একে। মহাকাশ বিজ্ঞানীরা এর নির্মাণ কাজ করেছেন কয়েক দশক ধরে।
নাসা, ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএস) এবং কানাডিয়ান স্পেস এজেন্সির (সিএসএ) যৌথ প্রকল্প হিসাবে নির্মাণ করা হয়েছে জেডব্লিউএসটি। উৎক্ষেপণের প্রাথমিক পর্যায়ে ইএসএর আরিয়ান ৫ রকেটে গোটানো অবস্থায় থাকবে টেলিস্কোপটি। ফ্রেঞ্চ গিনিতে অবস্থিত ইএসএর ‘ইএলএ-৩’ লঞ্চ কমপ্লেক্স থেকে যাত্রা শুরু করবে আরিয়ান ৫।
জেডব্লিউএসটির গন্তব্য পৃথিবী থেকে ১০ লাখ মাইল দূরে। মহাকাশের সবচেয়ে পুরোনো আর গোপন তথ্য উদ্ঘাটনের লক্ষ্যে টেলিস্কোপটিতে আছে হালের সর্বাধুনিক যন্ত্রপাতি। মহাজাগতিক অন্ধকার যুগ পেরিয়ে মহাবিশ্বে ছড়িয়ে পড়া প্রথম আলোর কণার তথ্য সংগ্রহ করবে টেলিস্কোপটি। ধূলিকণার মেঘের আড়ালে লুকিয়ে থাকা যে গ্রহ-নক্ষত্রগুলো হাবলের নজর এড়িয়ে গেছে, সেগুলো চিহ্নিত করতে পারবে জেডব্লিউএসটি। খালি চোখে ধরা পড়ে না এমন ছায়াপথ আর দানবীয় ব্ল্যাকহোলের গহিনে দেখার সক্ষমতাও আছে টেলিস্কোপটির।
জামান / জামান
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা
ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত
শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না
ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা
সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান
প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট
জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক
এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল
বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে
পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের
মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক
ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট