ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ফ্রান্সে এক দিনে লক্ষাধিক মানুষের করোনা শনাক্ত


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৬-১২-২০২১ সকাল ৯:৫৬

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ধীরে ধীরে আতঙ্ক হিসেবে রূপ নিচ্ছে বিশ্বে। নতুন এ ভ্যারিয়েন্টের কারণে বিভিন্ন দেশে বাড়ছে করোনা শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে ১ লাখ ৪ হাজার ৬১১ জনের করোনা শনাক্ত হয়েছে, যা মহামারীকালে সর্বোচ্চ। 

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে জানায়, করোনা সংক্রমণের উচ্চ হারের কারণে নতুন করে চিন্তায় পড়েছে ফ্রান্স সরকার। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোন ও তার সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা কীভাবে এ পরিস্থিতি মোকাবিলা করা যায় তা নিয়ে আলোচনা শুরু করছেন।

আলজাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়, আল জাজিরার খবরে বলা হয়, ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১ লাখ ৪ হাজার ৬১১ জনের দেহে করোনা জীবাণু শনাক্ত হয়েছে। তাদের মধ্যে অনেকেই ‘ওমিক্রন’ ভ্যারিয়েন্টে আক্রান্ত। একই সময় দেশটি মারা গেছেন ৮৪ জন। এছাড়া শুক্রবার ইতালিতে করোনায় মারা যান ১৪৪ জন।

এদিকে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ রোধে ক্রিস্টমাস উপলক্ষে ছুটির সপ্তাহে বিশ্বব্যাপী ৫ হাজার ৭০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা।

জামান / জামান

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত

শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না

ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা

সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট

জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক

এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫