প্রস্তুত ঢাকা নগর পরিবহন
গণপরিবহনে বিশৃঙ্খলা দূর করতে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের অংশ হিসেবে চালু হচ্ছে ঢাকা নগর পরিবহন। রোববার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে এর উদ্বোধন করা হবে।
কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত প্রায় ২১ কিলোমিটারের রুটে বিআরটিসির বাসের পাশাপাশি সবুজ রঙের বাস নিয়ে ঢাকা নগর পরিবহন যাত্রা শুরু করছে। এরইমধ্যে বাসগুলো প্রস্তুত করা হয়েছে। ফুল দিয়ে সাজানোও হয়েছে। পাশেই তৈরি করা হয়েছে বিশাল উদ্বোধনী মঞ্চ।
জানা গেছে, ২১ কিলোমিটারের এ রুটে ঢাকা নগর পরিবহনের ৫০টি বাস নিয়ে আনুষ্ঠানিকভাবে রেশনালাইজেশন কার্যক্রম শুরু হবে। এ রুটে কিলোমিটারপ্রতি ভাড়া পড়বে দুই টাকা ২০ পয়সা।
গত ১৯ ডিসেম্বর রেশনালাইজেশন কমিটির ২০তম সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিটির সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানান, ২৬ ডিসেম্বর ঘাটারচর-কাঁচপুর রুটে বিআরটিসির ৩০টি বাস এবং ট্রান্সসিলভার ২০টি বাস নিয়ে ঢাকা নগর পরিবহনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। প্রথমে ৫০টি বাস নিয়ে যাত্রা শুরু হলেও কিছু দিনের মধ্যে এ রুটে মোট ১০০টি বাস চলাচল করবে।
কমিটির আরেক সদস্য এবং ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম এ বিষয়ে জানান, বিআরটিসির ৩০টি ডাবল ডেকারসহ ৫০টি বাস দিয়ে পরীক্ষামূলকভাবে এ রুটে কার্যক্রম শুরু হবে। আগামী দুই মাসের মধ্যে এ রুটে বাসের সংখ্যা ১০০-তে উন্নীত করা হবে। ঢাকা নগর পরিবহনে প্রথম দিন থেকেই ই-টিকিটিং সিস্টেম চালু করা হবে। বাস-বে, যাত্রী ছাউনিগুলোর প্রস্তুতি শেষ হয়েছে। এছাড়া এ রুটে প্রতিটি বাসের চালক-স্টাফদের নির্দিষ্ট পোশাক থাকবে, সেই সঙ্গে তাদের আইডি কার্ড গলায় ঝোলানো অবস্থায় থাকবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক রুটভিত্তিক কোম্পানির অধীনে বাস চালানোর উদ্যোগ নিয়েছিলেন ২০১৫ সালে। পরে ২০১৭ সালের ৩০ নভেম্বর আনিসুল হক মারা যাওয়ার পর এই ব্যবস্থাপনার দায়িত্ব পান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র মোহম্মাদ সাঈদ খোকন। সে সময় থেকে তিনি এ বিষয়ক কমিটির ১১টি সভা করেছেন। এরপর নতুন মেয়র শেখ ফজলে নূর তাপস এর দায়িত্ব পান। এ কমিটি সবশেষ ১৯ ডিসেম্বর ২০তম সভা করেছে।
জামান / জামান
বিসমিল্লাহ ফলের আড়তকে কেন্দ্র করে ৫০ কোটি টাকা আত্মসাৎ ও চাঁদাবাজির অভিযোগ
মুসাফির সুফিয়ানা যাচ্ছে ওমানের আন্তর্জাতিক মঞ্চে
দায়িত্ব নেওয়ার আড়াই মাসেও গণমাধ্যমের মুখোমুখি হননি বিমানের এমডি, সাংবাদিকদের অসন্তোষ
রাজধানীর ভাটারা এলাকায় মাদকবিরোধী অভিযানে আটক ৪
বরিশাল বিভাগে এসএসসি ১৯৮৬ বাংলাদেশ'র দিনব্যাপী নৌ-বিহার
আওয়ামী লীগ আমলে ‘নির্দলীয়’ প্রত্যয়ন নেওয়া রোকন এবার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী
অনিয়মের বেড়াজালে স্বাস্থ্য মন্ত্রণালয় : মন্ত্রী-সচিবের নির্দেশ উপেক্ষিত, ঘুষ ছাড়া নড়ে না ফাইল
তারুণ্যের শপথ: মাদক ও আগামীর বাংলাদেশ নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে বার্ষিক প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত
ঢাকার ৫৬টি খাল অবৈধ দখলমুক্ত করার ঘোষণা স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও ডিএনসিসি প্রশাসকের
সালমান শাহ হত্যার বিচারের দাবিতে প্রেসক্লাবের সামনে ভক্তদের মহা মানববন্ধন
হাতিরঝিল এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন