চন্দনাইশে খেজুর গাছের বিলুপ্তিতে হারিয়ে গেছে ঐতিহ্যবাহী খেজুরের রস
দক্ষিণ চট্টগ্রামে চন্দনাইশ উপজেলার আবহমান গ্রামবাংলার শীতকালীন খুবই বৈচিত্র্য পূর্ণ উৎসবের প্রধান উপাদান হলো খেজুর রস। গ্রামীণ সাধারণ মানুষদের জীবন-জীবিকায় এটিকে মুল হাতিয়ার হিসাবে ব্যবহার করত একসময়ে। স্বপ্ন ও প্রত্যাশায় অনেকখানি খেজুরগাছের সঙ্গে চাষীদের অঙ্গাঅঙ্গিভাবে বসবাস হয়ে উঠছিল।
হেমন্তের শেষেই শীতের ঠান্ডা পরশে গ্রামবাংলার চাষী খেজুরগাছের মিষ্টি রসে নিজেদেরকে ডুবিয়ে নেওয়ার সুন্দর মাধ্যম সৃষ্টি করত। যা বর্তমানে বিলুপ্তির পথে এই খেজুর গাছ। সেই কারণে শীতে আর মেলে না খেজুর রস। কয়েক বছর আগেও পাহাড়বেষ্টিত চন্দনাইশে সারি সারি খেজুর গাছের সমাহারে গ্রাম বাংলার অপূর্ব সৌন্দর্য দৃশ্যমান হতো।
আবহমান গ্রাম বাংলা চিরন্তন এরূপ আর এখন নেই বললেই চলে। অথচ একসময়ে শীতের আগমনের সাথে সাথেই গাছিরা রস সংগ্রহের জন্য খেজুর গাছ পরিস্কার করতে ব্যস্ত হয়ে পরতো। শুরু হতো গ্রামীন জনপথে,পড়ে যেত খেজুর রস আহরণের ধুম। গ্রামের মেঠো পথে সারি সারি খেজুর গাছে রস সংগ্রহের জন্য গাছিরা টাঙ্গিয়ে রাখতো মাটির তৈরী হাঁড়ি। খেজুর রসের মৌ-মৌ গন্ধ ছড়িয়ে পড়তো চারিদিকে। কাকডাকা ভোরে মানুষ অপেক্ষা করত খেজুর রসের জন্য। আর এখন খেজুর রসের অভাবে পিঠাপুলি উৎসবও আর পালন হচ্ছে না।
একসময় গ্রামে কৃষক-কৃষাণীরা নবান্নো উৎসবে মেতে উঠত খেজুর রসের তৈরী নানা পিঠা নিয়ে। আজ আর সেইদিন নেই। কালের বিবর্তনে ক্রমে ক্রমে হারিয়ে যাচ্ছে খেজুর গাছ। অনেক খোঁজাখুঁজির পরেও এক হাড়ি রস মেলে না এথানে। বিকেলে চোখে পড়ে না খেজুর গাছ কাটার দৃশ্য।
রৌশনহাট পাহাড়ী এলাকার এক সময়ের রস সংগ্রহকারী জানান, বিগত কয়েক বছর আগেও উপজেলা রৌশনহাট পাহাড়ী এলাকাসহ বিভিন্ন গ্রামে বিকেল হলে দেখা যেতো খেজুর গাছে হাড়ি পাতার দৃশ্য। সকাল হলে এলাকার গ্রামে, মহল্লায় গাছিদের দেখা যেত খেজুর গাছ থেকে রস ভর্তি হাড়ি নামাতে। শীতের সকালে গাছিরা খেজুর রসের হাড়ি নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করত খেজুরের রস। যা বর্তমানে বিলুপ্তি হয়ে গেছে।
আগে শীতের সকালে রোদে বসে খেজুরের রস ও মুড়ি খাওয়া ছিল গ্রামের একটি রেওয়াজ ও ঐতিহ্য। কৃষকেরা ঘুম থেকে ওঠে খেজুরের রসের সাথে মুড়ি দিয়ে খেয়ে মাঠে যেত। এখন খেঁজুর রসের স্বাদ সবার ভাগ্যে জোটে না। গাছিরা তাদের শীতকালের এই পেশা ছেড়ে নেমে গেছে অন্য কাজে। বর্তমান কয়েক গ্রাম ঘুরেও একজন গাছি পাওয়া যায় না।
উপজেলার পাঠানদন্ডী গ্রামের গোপাল দাশ প্র: বগ্যা জানান, শীতের মৌসুম শুরুতেই আমাদের খেজুর রসের জন্য গাছ তৈরীর কাজে ব্যস্ত হয়ে পরতে হতো এবং সংগ্রহকৃত কাঁচা রস এবং রসের তৈরী মিঠাই মানুষের ঘরে ও হাট-বাজারে বিক্রি করে যে অর্থ পাওয়া যেত তা দিয়ে সংসার চলত। এখন সেই খেজুর গাছ নেই। আধুনিকতার ছোঁয়ায় সেই দিনের গ্রাম-বাংলার ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। যার ফলে এই পেশা ছেড়ে দিয়ে এখন দিন মজুরি কাজ করে সংসার চালাতে হচ্ছে।
জামান / জামান
চরাঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তির মাঠ দিবস অনুষ্ঠিত, মালচিং পদ্ধতিতে শসা চাষে সফলতার গল্প
ধামইরহাটে কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠিত
এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না: মীর হেলাল
শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু, সচেতনতা বাড়াতে সপ্তাহব্যাপী কর্মসূচি
ধামইরহাটে মাদক বিরোধী ঝটিকা অভিযানে ধান ক্ষেতে উদ্ধার হলো সাড়ে ৬ হাজার লিটার চোলাইমদ
ধামইরহাটে পুষ্টি সপ্তাহ উদ্বোধন
আত্রাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
পত্নীতলায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত
হবিগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে নবীগঞ্জ উপজেলার সুধীজন ও কর্মকর্তাদের মতবিনিময় সভা
সিংড়ায় ত্রাণ গোডাউনের উদ্বোধন
সাভারে ইনসাব'র উপজেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হলেন মাসুদ রানা পলিন
গজারিয়া পুকুরপাড় থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার