মেহেরপুরে ধর্ষণের মামলায় যাবজ্জীবন জেল ও জরিমান আদেশ দিয়েছে আদালত
মেহেরপুরে ধর্ষণের মামলায় এক জনের যাবজ্জীবন জেল ও জরিমান দিয়েছে আদেশ দিয়েছে আদালত।
মেহেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ তহিদুল ইসলাম মেহেরপুর জেলার গাংনী উপজেলা মোহাম্মদপুর কেলাপুর গ্রামের স্বপন আলী, পিতা-এনামুল হক নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২ লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৬ মাস সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (৩০) জুন মেহেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ তহিদুল ইসলাম এ আদেশ দেন।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর সাইদুর রাজ্জাক এবং আসামিপক্ষে ছিলেন আতাউর রহমান পিন্টু। মামলার নথি ও সাক্ষীদের সাক্ষ্য বিশ্লেষণ করে আদালত স্বপন আলীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করেন।
মামলার বিবরণে জানা গেছে- মাদ্রাসার ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে মোবাইল ফোনের মাধ্যমে স্বপন আলী। এক পর্যায়ে নবম শ্রেণীর মাদ্রাসার ছাত্রীকে ২০১৬ সালের ২১ সেপ্টেম্বর মোবাইল ফোনে ডেকে নিয়ে গাংনী উপজেলার আকুবপুর গ্রামের নির্মাণাধীন দুইতলা ভবনে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যাওয়ায় তখন এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছিল।
স্বপন আলীকে আসামি করে একটি ধর্ষণ মামলা করেন মেয়েটির বাবা মেহেরপুর জেলার গাংনী থানায়। এসআই মিন্টু মিয়া, ইনচার্জ, গাংনী কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্প। মামলার প্রাথমিক তদন্ত শেষে তিনি আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। তারই প্রেক্ষিতে মেহেরপুরের আদালত আজকে এই আদেশ দিয়েছেন।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস