বালাগঞ্জ উপজেলাকে দৃষ্টিনন্দন করতে ইউএনও রোজিনা আক্তারের পরিকল্পনা
বালাগঞ্জ উপজেলায় প্রথম মহিলা ইউএনও হিসেবে যোগদানের পর থেকে দায়িত্ববোধকে প্রাধান্য দিয়ে ইতোমধ্যে দায়িত্বশীল অফিসার পরিচয়ে বালাগঞ্জের মানুষের মন জয় করেছেন সৎ, নির্ভীক, বিচক্ষণ, চক্ষুষ্মান কাজপ্রেমিক, ধার্মিক ব্যক্তি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের মেয়ে রোজিনা আক্তার। পিতা-মাতার কনিষ্ঠ সন্তান তিনি। নিজ উপজেলায়ই প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করে বড় ভাইয়ের সাপোর্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিসাব বিজ্ঞান (Accounting) বিভাগে পড়াশোনা করেন। BBA ও MBA সমাপ্তির পরে ৩৩তম বিসিএসের মাধ্যমে সাফল্যের চূড়ায় পা রাখেন রোজিনা আক্তার। ৩৩তম বিসিএসে ৭২তম হোন তিনি। এরপর থেকে শুরু হয় তার কর্মজীবন। ২০১৪ সালে প্রথম পোস্টিং হয় জেলা প্রশাসকের কার্যালয় ভোলায়। পরে দেশের বিভিন্ন স্থানে কর্মরত থেকে নিজের দক্ষতার পরিচয় দেন। চলতি বছর শীতপাটির রাজধানী খ্যাত বালাগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার হয়ে আসেন রোজিনা আক্তার।
সকালের সময়কে দেয়া সাক্ষাৎকারে রোজিনা আক্তার বলেন, কর্মজীবনে ছোট-বড় সব কাজই পছন্দ করেন তিনি। অবসরে বাচ্চাদের নিয়ে সময় কাটাতে, বই পড়তে, ফুলের বাগান দেখাশোনা করতে ভালোলাগে তার। পারিবারিক জীবনে মুমতাহিনা মারইয়াম ও মুসফিরাত তাসনিম নামে দুই কন্যাসন্তানের জননী। স্বামী সিলেট সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক।
বর্তমান কর্মস্থল সুন্দর ও দৃষ্টিনন্দন করতে তার পরিকল্পনার কথা সকালের সময়কে বলেন, বালাগঞ্জকে বলা হয় শীতলপাটির রাজধানী। তাই শীতলপাটিকে বাজারজাতকরণ সুন্দর ও সহজলভ্য করার লক্ষ্যে শীতলপাটির উদ্যোক্তাদের জন্য একসাথে সংযুক্ত করে ব্যবসাকে প্রসারিত করার কাজ করছি। বালাগঞ্জ উপজেলাকে দৃষ্টিনন্দন করতে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুরের সহযোগিতায় উপজেলা কমপ্লেক্স রোডে বৃক্ষ ও নানান ফুলের সারি লাগানোর ব্যবস্থা গ্রহণ করছি। বালাগঞ্জের মানুষের বহুদিনের স্বপ্ন কুশিয়ারা সেতু, বড়ভাঙা সেতুসহ মামলাধীন রাস্তার কাজ সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে যথাসাধ্য প্রচেষ্টা করছি। উপজেলায় বঙ্গবন্ধু মডেল মসজিদ ও ৫১ শয্যাবিশিষ্ট হসপিটাল ও প্রধানমন্ত্রীর স্বপ্ননীড় তৈরিতে যাতে কোনো ধরনের দুর্নীতি না হয় সেদিকে সর্বদা খেয়াল বাখছি। এমনকি উপজেলার নদীপথ ও স্থলপথে অবৈধ কাজের বা যে কোনো দুর্নীতি দমন করতে উপজেলা প্রশাসন সুদৃঢ় থাকবে।
মহামারী কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের সকল ধরনের নির্দেশনা বাস্তবায়ন করতে যা যা পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সেগুলো করা হবে। দেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে যেমন দিন দিন করোনা শনাক্তের হার বৃদ্ধি পাচ্ছে, সিলেটও একটি সীমান্তবর্তী এলাকা তাই করোনা ভাইরাস প্রতিহত করতে স্বাস্থ্যবিধি মেনে জনসমাগম এড়াতে উপজেলা প্রশাসন সব সময় কাজ করে যাচ্ছে।
এমএসএম / জামান
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন