ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কমলগঞ্জে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধান লুটের অভিযোগ


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ২৬-১২-২০২১ দুপুর ২:৫৬

কমলগঞ্জে পবিত্র কুমার সিংহ নামে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে জমির ধান লুটের অভিযোগ উঠেছে। গত ১৮ ডিসেম্বর রাতে কমলগঞ্জের তিলকপুর গ্রামের ধানী জমি থেকে মৌলভীবাজার আদালতে কর্মরত ওই পুলিশ কর্মকর্তা ধান লুট করে নেন বলে অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত এ পুলিশ কর্মকর্তার বাড়িও তিলকপুর গ্রামে। এ বিষয়ে গত শনিবার কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন জমির মালিক রঞ্জিত কুমার সিংহ।

অভিযোগে জানা যায়, তিলকপুর গ্রামে রঞ্জিত কুমার সিংহের জমিতে বর্গা চাষি হিসেবে ধান চাষাবাদ করেন যোগিন্দ্র শব্দকর ও জিতেন শব্দকর নামের দুই কৃষক। সম্প্রতি তাঁরা ধান কেটে জমিতে জমা করে রাখলে ১৮ ডিসেম্বর দিবাগত রাতে একই গ্রামের পবিত্র কুমার সিংহ প্রায় ১২ মণ ধান নিয়ে যান। পরের দিন সকালে এ ঘটনাটি তারা জমির মালিক রঞ্জিত কুমার সিংহকে জানান। পরে জমির মালিক রঞ্জিত কুমার সিংহ এ বিষয়ে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগ পেয়ে কমলগঞ্জ থানার এসআই মহাদেব বাছাড়ের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পায়। পরে বিষয়টি সামাজিক বৈঠকের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেয় পুলিশ। এ নিয়ে দুই দফা বৈঠকে বসলেও অভিযুক্ত পুলিশ কর্মকর্তা পবিত্র কুমারের অসহযোগিতার কারণে বিষয়টি নিষ্পত্তি হয়নি।

তবে অভিযোগ অস্বীকার করে মৌলভীবাজার আদালতে কর্মরত অভিযুক্ত উপ-পুলিশ পরিদর্শক (এসআই) পবিত্র কুমার সিংহ সাংবাদিকদের  বলেন, ওই জমির মালিক তিনি। তাই জমির ধান তিনি কেটে নিয়ে গেছেন।

জামান / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান