পাইকগাছায় পাখির জন্য ১৩ শতাধিক গাছে মাটির পাত্র স্থাপন
পাখির জন্য নিরাপদ আশ্রয় করতে গাছে গাছে মাটির তৈরি পাত্র স্থাপন করে চলছে বনবিবি। খুলনার পাইকগাছায় পাখি বাসার জন্য গাছে গাছে মাটির পাত্র স্থাপন অব্যাহত রেখেছে পরিবেশবাদী সংগঠন বনবিবি। পরিবেশ সুরক্ষায় পাখির গুরুত্ব অপরিসীম। তাই বন্য পাখি সুরক্ষা ও পাখির অভায়াশ্রম গড়ে তোলার লক্ষ্যে পাখির বাসার জন্য বনবিবি এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
প্রতিদিন কোথাও না কোথাও পরিবেশবাদি সংগঠণ বনবিবির উদ্যোগে উপজেলার বিভিন্ন গাছে পাখির বাসার জন্য মাটির পাত্র স্থাপন করা হচ্ছে। ইতিমধ্যেই ১৩শতাধিক গাছে মাটির পাত্র স্থাপন করা হয়েছে বলে জানান সংগঠনের সভাপতি প্রকাশ ঘোষ বিধান। এছাড়াও লিফলেট তৈরি করে পাখি শিকার রোধে উপজেলার বিভিন্ন হাটবাজারে লিফলেট বিতরণসহ জনসচেতনতামূলক কর্মকান্ড পরিচালনা করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, পরিবেশবাদী সংগঠন বনবিবির উদ্যোগে ২০১৬ সাল থেকে উপজেলার বিভিন্ন গ্রাম ও সরকারি প্রতিষ্ঠানে অবস্থিত বিভিন্ন গাছে পাখি বাসার জন্য মাটির পাত্র স্থাপন কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে ঝড়ে গাছের ডালপালা ভেঙ্গে প্রায় তিন শতাধিক মাটির পাত্র ভেঙ্গে গেছে। সে সকল গাছের মাটির পাত্র ভেঙ্গে গেছে সে সব গাছে পুনরায় পাখির বাসার জন্য মাটির পাত্র স্থাপন করা হচ্ছে। সেই সাথে সংগঠনটি পাখির আবাসস্থল নিরাপদ ও পাখিদের বিচরণস্থল সংরক্ষণে সকলের সহযোগিতা কামনা করেছে।
জামান / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত