বাঘায় ১২টি মহিষ উদ্ধার
রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশী ফতেহপুরের ১২টি মহিষ চুরি হয়। দুর্গম চর এলাকার আশরাফ ঘোষের মহিষের খামার থেকে চুরি হওয়া ১২টি মহিষসহ একজনকে আটক করেছে বাঘা থানা পুলিশ। আজ মঙ্গলবার (২৫ মে) দুপুর ১টার দিকে রাজশাহীর পুঠিয়া থানার বাড়ইপাড়া গ্রাম থেকে চুরি হওয়া ১২টি মহিষসহ একজনকে আটক করা হয়।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলামের নেতৃত্বে এসআই মো. মামুনুর রশীদসহ সঙ্গীয় পুলিশ ফোর্স সোমবার মধ্যরাত হতে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করে। অবশেষে পুঠিয়া থানা পুলিশের সহযোগিতায় বাড়ইপাড়া এলাকা হতে চুরি হওয়া ১২টি মহিষ উদ্ধারপূর্বক এক আসামিকে আটক করা হয়। আটককৃত আসামি হলো হাসেম খামারুর ছেলে মো. জাহাঙ্গীর (৩০)। আটককৃত জাহাঙ্গীর মহিষ খামার মালিক আশরাফ ঘোষের রাখাল ছিলেন বলে জানা গেছে।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, আমরা ইতোমধ্যেই প্রধান আসামিকে গ্রেফতার করেছি। পালিয়ে যাওয়া অপরাধীকে শনাক্ত করা সম্ভব হয়েছে। তিনি আরো বলেন, গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে। আমার অধীনস্থ বাঘা থানা গত মাসে রাজশাহীর শ্রেষ্ঠ থানা হিসেবে বিবেচিত হয়েছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।
এমএসএম / জামান
গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে শালিখায় কর্মশালা অনুষ্ঠিত
নড়াগাতীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের
চাঁদপুরে খাল দূষণ ও ভরাট করায় দুই রাইস মিল মালিকের জরিমানা
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন উদ্যমে ঘর নির্মাণের কাজ শুরু
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই বংশের সংঘর্ষ, আহত ১৪
তারাগঞ্জে দায়সারা ভাবে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত,কৃষকদের ক্ষোভ
চট্টগ্রাম কাস্টমস হাউসে ঘুষ বাণিজ্য, রাজস্ব ফাঁকির ধুম
মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা
কুড়িগ্রামে জেলা টাউন ক্লাবে আধুনিক ডিজিটাল প্রজেক্টর উদ্বোধন
গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত
এসিল্যান্ডের ড্রাইভার থেকে কোটি টাকার সাম্রাজ্য
কুমিল্লায় গোল্ডেন লাইফ ইনসুরেন্সের আল-ফালাহ্ ইসলামী জীবন বীমা প্রকল্পের উন্নয়ন সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামে প্রথমবারের মতো চালু হলো রেডি টু কুক ফিস
Link Copied