কলকাতায় ফের বাড়ল করোনা সংক্রমণ
কলকাতায় আবারও বাড়তে শুরু করেছে করোনাভাইরাস শনাক্তের হার। কলকাতায় দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে আবার দুইশ ছাড়াল। রোববার রাজ্যজুড়ে কমেছে কোভিড পরীক্ষা, তবে বেড়েছে মৃত্যু।
রাজ্যের স্বাস্থ্য অধিদফতর থেকে প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৪৪ জন। কলকাতায় আক্রান্ত হয়েছেন ২১৯ জন। উত্তর ২৪ পরগনায় নতুন আক্রান্ত ৮৩ জন। কলকাতা সংলগ্ন দক্ষিণ ২৪ পরগনায় দৈনিক আক্রান্ত এক লাফে অনেকটা বেড়ে হয়েছে ৪৮। হাওড়া ও হুগলীতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৫ ও ৩৭ জন। জেলাভিত্তিক তালিকায় দৈনিক আক্রান্তের সংখ্যার নিরিখে এই জেলাগুলোর পরেই রয়েছে নদিয়া (২১) ও দার্জিলিং (১৪)। আক্রান্তদের মধ্যে এখনও পর্যন্ত পাঁচজনের শরীরে ওমিক্রন পাওয়া গেছে বলে দেশটির একাধিক গণমাধ্যম জানিয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে পাঁচজনের। এর মধ্যে কলকাতা মারা গেছেন তিনজন। এখন পর্যন্ত রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন মোট ১৯ হাজার ৭১৬ জন। রোববার সুস্থ হয়েছেন ৫৪৭ জন। শনিবার দৈনিক সংক্রমণের হার ছিল ১.৭১ শতাংশ। রোববার তা বেড়ে দাঁড়াল ২.৪১ শতাংশ।
জামান / জামান
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা
ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত
শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না
ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা
সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান
প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট
জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক
এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল
বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে
পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের
মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক
ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট