ওমিক্রন : রাত্রিকালীন কারফিউ জারি করল দিল্লি
করোনার সর্বোচ্চ সংক্রামক ধরন ওমিক্রনের বিস্তার ঠেকাতে রাত্রিকালীন কারফিউ জারি করেছে দিল্লি। রাজ্য সরকারের আদেশ অনুযায়ী, নয়াদিল্লি ও তার আশপাশের এলাকায় সোমবার (২৭ ডিসেম্বর) রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত দিল্লিজুড়ে কারফিউ থাকবে।
রোববার দিল্লিতে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ২৯০ জন, যা গত ছয়মাসের মধ্যে সর্বোচ্চ। এছাড়া কোভিডে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুও হয়েছে।
ভারতের যে রাজ্য ও প্রশাসনিক অঞ্চলগুলো মহামারির মধ্যে সবচেয়ে বিপর্যয় পার করেছে সেসবের মধ্যে অন্যতম দিল্লি। মহামারির ২ বছরে রাজধানী নয়াদিল্লি ও তার আশপাশের এলাকায় করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১৪ লাখ ৪৩ হাজার ৩৫২ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে ২৫ হাজার ১০৫ জনের।
বর্তমানে দিল্লিতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ হাজার ১০৩ জন, যাদের প্রায় অর্ধেক-৫৮৩ জন আছেন হোম আইসোলেশনে। ওমিক্রনের প্রভাবে রাজধানী ও তার আশপাশের এলাকায় বর্তমানে দৈনিক সংক্রমণ দশমিক ৫৫ হারে বেড়েছে বলে রোববার এক বিবৃতিতে জানিয়েছে দিল্লি রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগ।
চলতি সপ্তাহের শুরুর দিকে দিল্লির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (ডিডিএমএ) রাজধানীতে বড়দিন ও নববর্ষ উদযাপন উপলক্ষে যাবতীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও জনসমাগমে নিষেধাজ্ঞা জারি করেছিল। এছাড়া রেস্তোরাঁ, পানশালা ও অডিটোরিয়ামগুলোকে আংশিক লোকবল নিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিয়ের অনুষ্ঠানেও সর্বোচ্চ ২০০ ব্যক্তি উপস্থিত থাকতে পারবেন বলে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার।
করোনা থেকে সুরক্ষা নিশ্চিতে রাজ্যবাসীকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার আহ্বানও জানানো হয়েছে রোববারের আদেশে।
ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে এই নিয়ে ভারতের তিন রাজ্যে নাইট কারফিউ জারি করা হলো- দিল্লি, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র।
জামান / জামান
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা
ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত
শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না
ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা
সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান
প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট
জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক
এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল
বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে
পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের
মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক
ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট