সহপাঠী হত্যার বিচারের দাবিতে পিরোজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন-বিক্ষোভে
সরকারী সোহরাওয়ার্দী কলেজের অর্থনীতি বিভাগের ১ম বর্ষের ছাত্রী আরিফা আহমেদ অনন্যাকে নির্মমভাবে হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে পিরোজপুরে সহপাঠীরা মানববন্ধন ও বিক্ষোভ করেছে। আজ সোমবার (২৭ ডিসেম্বর) পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের আয়োজনে স্থানীয় টাউনক্লাব সড়কে কলেজের সহপাঠীরা মানববন্ধন ও বিক্ষোভ করে।
মানবন্ধনে বক্তব্য রাখেন- আরিফার দাদা আবু হোসেন, বোন কানিজ ফাতিমা সোনিয়া, পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের অর্থনীতি বিভাগের সহপাঠী আব্দুল্লাহ আল যুবাইর, মাহমুদুল হাসান ফয়সাল, সাদিয়া আফরিন রুমী, আবিদ হাসান অমি, লিমন শিকদার, ইমন শেখ, জান্নাতুল ফেরদৌসসহ আরো বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
এ সময় মানববন্ধনে বক্তরা বলেন, আরিফার এমনিতেই মৃত্যু হয়নি। তাকে শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করে মেরে ফেলেছে। তার শ্বশুরবাড়ির এক এক লোক এক এক সময় একেক রকম কথা বলে। অনন্যাকে নির্মমভাবে হত্যার সুষ্ঠু তদন্ত করে এর পেছনে যারা আছে তাদের বিচার করতে হবে।
মানববন্ধন শেষে টাউন ক্লাব থেকে একটি বিক্ষোভ বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে সরকারী সোহরাওয়ার্দী কলেজে গিয়ে শেষ হয়।
জামান / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত