সোনারগাঁওয়ে আওয়ামী লীগ নেতার মায়ের ইন্তেকাল, দাফন সম্পন্ন
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট ফজলে রাব্বী ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাইম ইকবালের মা আনোয়ারা বেগম (৮০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। রোববার (২৬ ডিসেম্বর) রাতে সোনারগাঁও পৌরসভার উদ্ধবগঞ্জ পৌর ভবনাথপুর এলাকার নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ৪ মেয়েসহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার সকাল ১০টায় সোনারগাঁও উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমার জানাজা শেষে গোবিন্দপুর এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমার জানাজায় নারায়নগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়নগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার, সোনারগাঁও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালামসহ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মরহুমার মৃত্যুতে জানাজায় উপস্থিত সবাই গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পারিবারের প্রতি সমবেদনা জানান।
জামান / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ