ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

খুলনার কয়রায় ভারতীয় সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ২৭-১২-২০২১ দুপুর ৪:৩৭

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না বলেছেন, বাংলাদেশ ‍এবং ভারতের ভ্রাতৃত্ব ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক খুবই গভীর এবং বর্তমান সরকারের সময়ে তা আরো সম্প্রসারিত হচ্ছে। ভারত-বাংলাদেশ একই মায়ের দুই সন্তান। বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ অবকাঠামোসহ সকল ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রয়েছে। ভারত-বাংলাদেশের ৫০ বছরের সুসম্পর্ক অটুট আছে এবং ভবিষ্যতেও থাকবে। ভারত-বাংলাদেশ একে অপরের বন্ধু ও ভাই। সোমবার (২৭ ডিসেম্বর) বিকেলে খুলনার কয়রা কপোতাক্ষ কলেজ চত্বরে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার অর্থায়নে কয়রা উপজেলা পূজা উদযাপন পরিষদ আয়োজিত কোভিড-১৯ মহামারীতে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. অম্বিকা চরণ সানার সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক মো. মারুফুল আলম, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার চিফ এক্সিকিউটিভ অফিসার সুমান্ত ঘোষ।

বিদেশ রঞ্জন মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দিলীপ কুমার বৈরাগী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক নিশিত রঞ্জন মিস্ত্রি, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. কমলেশ কুমার সানা, কয়রা থানার ওসি মো. রবিউল হোসেন, কপোতাক্ষ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অদ্রীশ আদিত্য মণ্ডল, সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খায়রুল আলম প্রমুখ।

অনুষ্ঠানে কোভিড-১৯-এ ক্ষতিগ্রস্ত ৪ শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার