ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

দামুড়হুদার কুড়ুলগাছি ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের সংবর্ধনা


শামীম রেজা, চুয়াডাঙ্গা photo শামীম রেজা, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ২৭-১২-২০২১ বিকাল ৫:৪৪

দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, মেম্বারদের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধমে পুরাতনদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সোমবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার সময় কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে নবনির্বাচিত চেয়ারম্যান মো. কামাল উদ্দীনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়ুলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদে সাবেক চেয়ারম্যান এমএ হাবিবুল্লাহ বাহার।

তিনি বলেন, আমার জীবনে ইউনিয়ন পরিষদের সাবেক কোরনা চেয়ারম্যান মেম্বারদের বিদায় সংবর্ধনা দিতে দেখিনি। তিনি অশ্রুসজল চোখে বলেন, নবনির্বাচিত চেয়ারম্যান তার পরিষদের সদস্যদের সাথে নিয়ে যা দেখালেন আমি মৃত্যুর আগ পর্যন্ত ভুলব না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুড়ুলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, বিদায়ী ইউপি চেয়ারম্যান শাহ্ মো. এনামুল কবীর ইনু।

উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব হোসেন, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, বীর মুক্তিযোদ্ধা ইখলাছ, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা তমছের আলী, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, মুক্তিযোদ্ধা জামাত আলী।

উপস্থিত ছিলেন কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের নির্বাচিত সকল সদস্য ও বিদায়ী সদস্যরা। এছাড়াও উপস্থিতি ছিলেন কুড়ুলগাছি ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত শতশত নারী পুরুষ। অনুষ্ঠানের শুরুতেই সভাপতির স্বাগত বক্তব্য, অতিথিদের আসন গ্রহণ, পবিত্র কোরআন থেকে তেলওয়াত, আগত বিশেষ অতিথিদের বক্তব্য, প্রধান অতিথির বক্তব্যের পরেই নজর কাড়া ও জাঁকজমকপূর্ণ ভাবে নবনির্বাচিত চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বারদের ফুলের মালা পরিয়ে ও পুষ্প ছিটিয়ে বরণ, বিদায়ী চেয়ারম্যান, মেম্বারদের ক্রেস্ট, জায়নামাজ, টুপি ও বিদায়ী সংরক্ষিত মহিলা মেম্বারদের ক্রেস্ট, জয়ানামাজ ও হিজাব প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির উন্নতি চেয়ে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা মুফতি খালিদ সাইফুল্লাহ ইমাম ও খতিব ধান্যঘরা বড় মসজিদ ও সভাপতি মাদ্রাসায়ে মদিনাতুল উলুম, কার্পাসডাঙ্গা। অনুষ্ঠিত মনোমুগ্ধকর উপস্থাপন করেন হাসমত আলী।

এমএসএম / জামান

মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা

সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ

সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী

মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার

কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক

ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু

নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার

ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে ৬০০ লিটার ডিজেল জব্দ