চুয়াডাঙ্গায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২
চুয়াডাঙ্গায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় দুজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। আসামিদের মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতরা হলো- পৌর এলাকার সুমিরদিয়া গ্রামের রুবেল হোসেন এবং একই গ্রামের নাজিম হোসেন। বিল্লাল হোসেন নামে একজন পলাতক।
তিনজনকে আসামি করে সোমবার রাতে মামলা করেন ওই গৃহবধূ। এর পরপরই দুজনকে গ্রেপ্তার করা হয়। সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
মামলার এজাহারে বলা হয়েছে, খেজুরের গুড় কিনতে ২৫ ডিসেম্বর স্থানীয় আব্দুল আলীমের বাড়ি যান ওই গৃহবধূ। রাতে ৯টার দিকে পাখিভ্যানে (স্থানীয় যান) চড়ে বাড়ি ফেরার সময় তিনজন মোটরসাইকেলে এসে গাড়ির গতিরোধ করে। পরে ওই নারীকে তুলে নেয় তারা। এ সময় চালক বাধা দিলে তাকেও মারধর করে অভিযুক্তরা। পরে গৃহবধূকে বুজরুকগড়গড়ী এলাকার একটি আম বাগানে ধর্ষণ করে তারা। রাত ১২টার দিকে তাকে বাড়িতে দিয়ে যায় অভিযুক্তরা। লোকলজ্জার ভয়ে দুদিন চুপ থাকলেও সোমবার রাতে মামলা করেন তিনি।
ওসি জানান, পলাতক আসামিকে ধরতে অভিযান চলছে।
এমএসএম / জামান
মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা
সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ
সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী
মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার
কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক
নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক
ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন
হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু
নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার
ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত
ধামরাইয়ে ৬০০ লিটার ডিজেল জব্দ
Link Copied