পিরোজপুরে চিত্রনায়ক জায়েদ খানের মায়ের জানাজা সম্পন্ন
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খানের মা ও পিরোজপুরের মঠবাড়িয়ার সাপলেজা গ্রামের অবসরপ্রাপ্ত সমবায় কর্মকর্তা মরহুম এম এ হক ফরাজির স্ত্রী শাহিদা হকের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) পিরোজপুরের মাছিমপুর এলাকায় শহরের বাসস্থানের সামনে এ জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় উপস্থিত ছিলেন- পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর পৌর মেয়র আলহাজ হাবিবুর রহমান মালেক, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন পিপিএম সেবাসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে সোমবার বাদ জোহর ঢাকার মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটিতে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আজ বাদ আসর তৃতীয় জানাজা শেষে মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ সোনাখালী গ্রামে পারিবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশে শাহিদা হককে দাফন করা হবে।
প্রসঙ্গত, জায়েদের মা শাহিদা হক করোনায় আক্রান্ত হয়ে ও কিডনির সমস্যা নিয়ে রাজধানী ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৪টা ৫৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন। এছাড়াও এম এ হক-শাহিদা দম্পতির চার সন্তানের মধ্যে বড় ছেলে শহীদুল হক পুলিশ কর্মকর্তা, মেজো ছেলে ওবায়দুল হক আইনজীবী, একমাত্র মেয়ে শিরিন আক্তার একটি বেসরকারি সংস্থার ব্যবস্থাপক এবং ছোট ছেলে জায়েদ খান চলচ্চিত্র অভিনেতা।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত