ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ইউপি সদস্যের হত্যাকারীদের বিচারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন


সাইফুল মিলন, গাইবান্ধা  photo সাইফুল মিলন, গাইবান্ধা
প্রকাশিত: ২৮-১২-২০২১ দুপুর ৩:৩৩
সম্প্রতি নবনির্বাচিত ইউপি সদস্য আব্দুর রউফকে পিটিয়ে হত্যাকারী আরিফের ফাঁসিসহ জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধার ডিবি রোডের নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সামনে এলাকাবাসীর আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা গাইবান্ধা শাখা ও লক্ষ্মীপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ তিন শতাধিক নানান শ্রেনি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
 
গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনে গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে সদস্য পদে নির্বাচিত হন আব্দুর রউফ। পরদিন ১২ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে আব্দুর রউফ মোটরসাইকেলযোগে তার এক বন্ধুর সাথে স্থানীয় বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে হাজিরপাড়া নামক স্থানে নির্মিতব্য একটি কালভার্ট অতিক্রমের সময় তিনি মোটরসাইকেল থেকে নেমে যান। হঠাৎ পাশ থেকে স্থানীয় এক যুবক ছুটে এসে দেশীয় অস্ত্র দিয়ে রউফের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী ও পরিবারের লোকজন গাইবান্ধা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রউফকে মৃত ঘোষণা করেন। পরে অভিযুক্ত আরিফ মিয়াকে গ্রেফতার করে পুলিশ।

এমএসএম / জামান

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত