দেড় ঘন্টা যান চলাচল বন্ধ
শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে এএসআর গ্রুপের শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে এ অবরোধ করেন।
কারখানার শ্রমিক জুয়েল, নার্গিস, কামাল জানান, এএসআর গ্রুপের গোল্ডেন সোয়েটার কারখানায় কর্মকর্তাসহ শ্রমিকদের গত তিন মাসের বেতন বকেয়া রয়েছে। কারখানা কর্তৃপক্ষ একাধিকবার তারিখ দিয়েও বেতন পরিশোধ করেনি। তিন মাসের বেতন না পেয়ে আমাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহার জানান, শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেয়া হয়।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, প্রায় দেড় ঘণ্টা পর শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল শুরু হয়। শ্রমিকদের বেতনের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হচ্ছে।
এমএসএম / জামান
ধামইরহাটে ‘গল্প বলা’ প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর খুলনায় সফর ২২ অক্টোবর
আদমদীঘিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পূর্ণ মিলনী অনুষ্ঠিত
মুকসুদপুরের গেড়াখোলা কুমার নদীতে জমজমাট নৌকাবাইচ, হাজারো দর্শকের ঢল
লালমনিরহাটে দুর্গাপূজা ঘিরে ব্যাপক নিরাপত্তায় তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি
পটিয়ায় এনসিপির ৮২ সদস্যের আহ্বায়ক কমিটি, নেতৃত্বে প্রকৌশলী-আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ
রায়গঞ্জে সম্প্রীতি রক্ষায় ইমামদের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত
মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পাল্টাপাল্টি তথ্যে আটকে আছে কুড়িগ্রাম বালু গবেষণা কেন্দ্র
স্বেচ্ছাসেবকলীগ নেতার নির্দেশে জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, থানায় মামলা
সাজেকে প্রথম দিনেই প্রবেশ করলো ৮০০ পর্যটক
নবীনগরে দুই বোনের নাম বাদ দিয়ে ওয়ারিশ সনদ, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ
আইনশৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পুলিশের: এসপি মোল্লা আজাদ হোসেন