আ’লীগের সাধারণ সম্পাদকের কেন্দ্রে নৌকা পেল মাত্র ২৩ ভোট
টাঙ্গাইলের ভূঞাপুরে ইউপি নির্বাচনে একটি কেন্দ্রে ১৪০৩ ভোটের মধ্যে নৌকা প্রতীকে ভোট পড়েছে মাত্র ২৩টি। যদিও ওই কেন্দ্র উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতার নিজ কেন্দ্র। গত রোববার (২৬ ডিসেম্বর) চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ফলদা ইউনিয়নের শেহাব উদ্দিন মহাবিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী সাইদুল ইসলাম তালুকদার দুদু ভোট পেয়েছে ন২৩টি।
চেয়ারম্যান পদে ভোট গণনার ফলাফলে দেখা যায়, ফলদার শিহাব উদ্দিন মহাবিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী সাইদুল ইসলাম তালুকদার দুদু ভোট পেয়েছেন ২৩টি, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আকবর হোসেন ৯৬৫ ভোট, বিএনপির স্বতন্ত্র প্রার্থী সেলিমুজ্জামান সেলু আনারস প্রতীকে পেয়েছেন ২১ ভোট। এছাড়া ওই কেন্দ্রে আওয়ামী লীগের অপর বিদ্রোহী প্রার্থী ঘোড়া প্রতীকের মফিদুল ইসলাম লিটন কোনো ভোট পাননি।
জানা গেছে, আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত ফলদা এলাকায় নির্বাচনের আগে নৌকা প্রতীকের কোনো পোস্টার লাগাতে পারেনি। এলাকাটি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের এলাকা হওয়ায় সেখানে পোস্টার না লাগানো নিয়ে হতাশ নেতাকর্মীরা। এতে নির্বাচনে সাধারন সম্পাদকের নিজ এলাকায় নৌকার এমন ভরাডুবির ঘটনায় ক্ষুব্ধ অনেকেই।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতার সাথে মোবাইলে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা (ফলদা ইউনিয়ন) কনিকা মল্লিক বলেন, ফলদা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাইদুল ইসলাম তালুকদার ৫ হাজার ৪৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আকবর হোসেন পেয়েছেন ৫ হাজার ৬৯ ভোট। ওই ইউনিয়নে ১৮ হাজার ৬৬৯ ভোটারের মধ্যে ১৩ হাজার ৮৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’