ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

বাউফলে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের গণসংবর্ধনা


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১২-২০২১ বিকাল ৫:৪২
পটুয়াখালীর বাউফলের কালাইয়া ইউনিয়ন পরিষদ থেকে চতুর্থবার নির্বাচিত চেয়ারম্যান এসএম ফয়সাল আহম্মেদ মনির মোল্লা ও নবনির্বাচিত ইউপি সদস্য ও সদস্যাদের জাঁকজমকর্পূণ অনুষ্ঠানের মধ্যদিয়ে গণসংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজ মাঠে এ গণসংবর্ধনা দেয়া হয়। কালাইয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ‍এ গণসংবর্ধনার আয়োজন করে। 

সংবর্ধনা অনুষ্ঠানে কালাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোসারেফ হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ ও স্থানীয় সাংসদ আ স ম ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সামসুল আলম মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আনিচুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও নওমালা ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন বিশ্বাস, উচ্চ আদালতের আইনজীবী মো. শাহবাজ হোসেন মিল্টন, বঙ্গবন্ধু নাগরিক সংহতি পরিষদের সাধারণ সম্পাদক মো. জাফর মোল্লা, চন্দ্রদ্বীপ ইউপি চেয়ারম্যান এনামুল হক আলকাছ, নাজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসমিন ফারুক, কালাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কবিরুজ্জামান প্রমুখ।
 
সংবর্ধনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এতে স্বনামধন্য বাউফল শিল্পী গামছা পলাশ ও বিন্দু কণা গান পরিবেশন করেন। 

বাউফল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এসএম ফয়সাল আহম্মেদ মনির মোল্লা কালাইয়া ইউনিয়ন পরিষদ থেকে ২০২১ সালে নৌকা প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চতুর্থবার চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে ২০০৩ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে আওয়ামী লীগের সমর্থন নিয়ে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। পরে ২০০৮ সালে আওয়ামী লীগের সমর্থন নিয়ে দ্বিতীয় ‍এবং ২০১৬ সালে নৌকা প্রতীক নিয়ে তৃতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হন।

এমএসএম / জামান

সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার