ঢাকা শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

ইউরোপজুড়ে ওমিক্রন তাণ্ডব


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৯-১২-২০২১ দুপুর ১১:১৬

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে ইউরোপজুড়ে সংক্রমণের ব্যাপক ঊর্ধ্বগতি সৃষ্টি হয়েছে। ফ্রান্স, ব্রিটেন ও পর্তুগালে রেকর্ড সংক্রমণসহ মহাদেশটির অনেকে দেশেই আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। বুধবার (২৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

সংবাদমাধ্যমগুলো বলছে, গত একদিনে ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৮০৭ জন। যা মহামারির শুরু থেকে সর্বোচ্চ। এর আগে গত শনিবার দেশটিতে শনাক্ত হয়েছিলেন ১ লাখ ৪ হাজার ৬১১ জন। মঙ্গলবারের আগপর্যন্ত সেটিই ছিলো সর্বোচ্চ সংখ্যক সংক্রমণ। অন্যদিকে একই সময়ের মধ্যে ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে প্রাণ হারিয়েছেন ২৯০ জন।

এদিকে মঙ্গলবার ব্রিটেনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৯ হাজার ৪৭১ জন। দৈনিক সংক্রমণের বিচারে যা মহামারির শুরু থেকে সর্বোচ্চ। তবে এর মধ্যে উত্তর আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডের তথ্য অন্তর্ভুক্ত করা হয়নি। এর আগে গত ২৪ ডিসেম্বর দেশটিতে ১ লাখ ২২ হাজার ১৮৬ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছিলো।

মঙ্গলবার পর্তুগালেও রেকর্ডসংখ্যক মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা টিকাদানের হারে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর কাতারে থাকা সত্ত্বেও ওমিক্রনের তাণ্ডবে দেশটিতে ফের সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। এছাড়া টিকাদানের হার অনেক ভালো হওয়া সত্ত্বেও সাইপ্রাস, ইতালি ও গ্রিসেও সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে।

অন্যদিকে ফরাসি হসপিটাল ফেডারেশন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, করোনাভাইরাসের কারণে সবচেয়ে খারাপ সপ্তাহগুলো এখনও আসতে বাকি রয়েছে। এর পাশাপাশি জানুয়ারির শুরু থেকে সম্ভব হলে সবাইকে বাধ্যতামূলকভাবে সপ্তাহে তিনদিন বাড়িতে থেকে কাজ করার নির্দেশনা দিয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্স।

অবশ্য ওমিক্রনের এই বিপর্যয়কর পরিস্থিতির মধ্যেই করোনা টিকার বুস্টার ডোজ প্রয়োগের কাজ আরও জোরদার করেছে ফরাসি প্রশাসন। মঙ্গলবার পর্যন্ত দেশটিতে ২ কোটি ৩০ লাখেরও বেশি মানুষ করোনা টিকার বুস্টার ডোজ পেয়েছেন।

এদিকে গার্ডিয়ানের খবরে বলা হয়, ইউরোপের আরেক দেশ জার্মানিতে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৩০ হাজার। মারা গেছেন ৪৪৮ জন। স্পেনে মারা গেছেন ১১৪ জন। তবে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৯ হাজারের বেশি মানুষ। এক দিনের ব্যবধানে ইউরোপ সবচেয়ে বেশি মানুষ মারা গেছে রাশিয়ায় ৯৩৫ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ২১ হাজারের বেশি মানুষ।

ইউরোপে অমিক্রনের সংক্রমণ বাড়তে থাকলেও আশার বাণী শুনিয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্যার জন বেল। তিনি বলেন, অমিক্রনে আক্রান্ত হলেও ঝুঁকি কম। এ ছাড়া যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন, তাদের সেখানে অল্প দিন থাকতে হচ্ছে।

জামান / জামান

ইরান যুদ্ধ : প্রায় ২ মাস পর আকাশসীমা খুললো কুয়েত

ভারত মহাসাগরে ইরানের তেলবাহী ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

ইরানের ৩ ট্যাংকার জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী

ইরান চায় হরমুজ খোলা থাকুক, কিন্তু সেক্ষেত্রে চুক্তি হবে না : ট্রাম্প

‘বাড়াবো না’ বলেও ট্রাম্প কেন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ালেন?

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতি পাকিস্তানের আহ্বান

ইরানের কোনো প্রতিনিধি এখনও ইসলামাবাদে পৌঁছায়নি

ওমান উপসাগরে ইরানি কার্গো জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ওমান উপসাগরে ইরানি কার্গো জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ইরানের ইউরেনিয়াম পুনরুদ্ধারে ‘দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া’ প্রয়োজন হবে

চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান : ট্রাম্প

সৌদির আপত্তিতে দেড় বিলিয়নের অস্ত্র চুক্তি আটকে দিল পাকিস্তান

মার্কিন অবরোধ আলোচনার অন্তরায়, ট্রাম্পকে জানাল পাকিস্তান