ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

চুয়াডাঙ্গায় ‘বিজিবির সোর্স’-কে গুলি করে হত্যা


শামীম রেজা, চুয়াডাঙ্গা photo শামীম রেজা, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ২৯-১২-২০২১ দুপুর ১২:৪৪

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাস্তিপুরে দুর্বৃত্তদের গুলিতে হযরত আলী (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে গুলিবিদ্ধ অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে পৌনে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত হযরত আলী দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের নাস্তিপুর গ্রামের পশ্চিমপাড়ার বাসিন্দা। বিষয়টি  নিশ্চিত করেছেন দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর।

নিহত ব্যক্তির ছেলে তৌফিক হোসেনের দাবি, তার বাবা হযরত আলী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সোর্স হিসেবে কাজ করতেন। সীমান্ত এলাকার চোরাকারবারিরা তার বাবাকে হত্যা করেছে।

তৌফিক আরো বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে বিকট শব্দে আমার ঘুম ভেঙে যায়। পরে পাশের কক্ষে আমার বাবার গোঙানি শুনতে পেয়ে সেখানে গিয়ে দেখি তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। বাবাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভর্তি করি। রাত পৌনে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘরের জানালা খোলা থাকায় সেখান দিয়ে গুলি করে দুর্বৃত্তরা। 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরাব হোসেন বলেন, রাত ১টা ২০ মিনিটের দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আনা হয় ওই ব্যক্তিকে। তার মাথায় গুলি করা হয়েছে। রাত পৌনে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত ঘোষণা করা হয়।

দর্শনা থানার ওসি এএইচএম লুৎফুল কবীর বলেন, ঘুমন্ত অবস্থায় ঘরের জানালা দিয়ে হয়রত আলীকে গুলি করে দুর্বৃত্তরা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। তিনি বিজিবি-৬ এর সোর্স ছিলেন। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

শাফিন / জামান

মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা

সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ

সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী

মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার

কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক

ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু

নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার

ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে ৬০০ লিটার ডিজেল জব্দ