ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

গোপালপুরে ১১১ বস্তা সরকারি চাল জব্দ


সাইফুল ইসলাম,   গোপালপুর photo সাইফুল ইসলাম, গোপালপুর
প্রকাশিত: ২৯-১২-২০২১ দুপুর ২:৫১
প্রধানমন্ত্রীর খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের ১১১ বস্তা চালসহ খালি বস্তা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নগদা শিমলা এলাকায় অভিযান পরিচালনা করে চাল উদ্ধার করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা।
 
জানা যায়, নগদা শিমলা বাজারের চাল ব্যবসায়ী বিপ্লব হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ৩০ কেজি ওজনের ৬৯ বস্তা এবং বস্তা ভেঙে বানানো ৫০ কেজি ওজনের ১৬ বস্তা চাল ও খালি বস্তা আটক করা হয়। পরবর্তীতে নগদা শিমলা বাজারের চাল ব্যবসায়ী আয়নাল হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বস্তা ভেঙে বানানো ৫০ কেজি ওজনের ২৬ বস্তা চাল উদ্ধার আটক করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে চাল ব্যবসায়ীরা পালিয়ে যান। এ সময় পুলিশ সদস্য, প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। 
 
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা খাদ্যবান্ধব কর্মসূচির চাল আটক করতে সমর্থ হই। নিয়মিত মামলা দায়েরসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।

শাফিন / জামান

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা