সিডনিতে ২৫ লাখ টাকার চোখ ধাঁধানো রান্নাঘর
বিশ্বে ভোজনরসিক মানুষের সংখ্যা অনেক। রান্নাঘর প্রেমীর সংখ্যাও কিন্তু কম নয়। শুধু রান্নাঘরের পেছনে লাখ লাখ টাকা খরচ করেছেন অনেকে। এবার তাক লাগিয়ে দিলো অস্ট্রেলিয়ার সিডনির তেমনই এক চমকপ্রদ রান্নাঘর। শহরের গুরুত্বপূর্ণ সড়কের পাশের এক বাড়িতে ওই কিচেন বানাতে খরচ হয়েছে ২৫ লাখ টাকারও বেশি।
চোখ ধাঁধানো কিচেনটি ‘চ্যানেল সেভেন’র বাণিজ্যিক পরিচালক ব্রুস ম্যাকউইলিয়ামের বাড়িতে। বাড়িটি নির্মাণে খরচ করছেন অন্তত ১০ কোটি টাকা। সিডনিতে মানসম্মত একটি বাড়ির দাম গড়ে ২৫ লাখ টাকার মতো। সেখানে একটি কিচেনের পেছনেই খরচ করা হলো ২৫ লাখ টাকার বেশি।
এ সম্পর্কে পিলিঞ্জার রিয়েল এস্টেটের তালিকাভুক্ত এজেন্ট ব্র্যাড পিলিংগার ডেইলি মেইল অস্ট্রেলিয়াকে বলেন, বাড়িটি ওলসলে রোডে সৌন্দর্যের প্রতীক হয়য়ে দাঁড়িয়ে আছে।৪৬০ বর্গমিটার আয়তনের অ্যাপার্টমেন্টটি দেখলেই চোখ জুড়িয়ে যাবে। বাড়ির সামনের রাস্তাটিও সিডনির সেরা রাস্তার মধ্যে অন্যতম।
তিনতলা অ্যাপার্টমেন্টটিতে রয়েছে মার্বেল পাথরে নির্মিত ৬টি বাথরুম। ৫ বছর সময় ধরে সুচারুরূপে সম্পন্ন হয়েছে বাথরুমগুলোর কাজ। রয়েছে ৫টি বেডরুম, জিম, তিনটি গ্যাস ফায়ারপ্লেস ও একটি লিফট। কিচেনের সম্মুখে খোলা ছাদের পাশেই বিস্তৃত জলাধার। বিস্তৃত ডাইনিংয়ে গড়িয়ে পড়ে সূর্যের নরম আলো।
এমএসএম / এমএসএম
শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স
গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার
জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ
রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী
ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন
সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের
ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র
কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার
দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড