পঞ্চম ধাপ ইউনিয়ন পরিষদ নির্বাচন
ফরিদপুরের মধুখালীতে পঞ্চম ধাপে ইউািনয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তি পূর্ণ ভাবে ভোট গ্রহণে অনুষ্ঠানে কোন প্রকার অন্যায়, অনিয়ম, বর্দস্ত করা হবে না মর্মে হুশিয়ারি করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।
২৯ ডিেিসেম্বর বুধবার বেলা সাড়ে ১১টায় মধুখালী উপজেলা পরিষদ মিলনায়তনে ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে অংশগ্রহণকারি প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান। এ সময় বক্তব্য রাখেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) শামিম আরা, রিটার্নিং অফিসার রাসেদুল ইসলাম,মো. ইসমাইল হোসেন,প্রার্থীদের মধ্যে মো. মতিয়ার রহমান খান, মোল্যা মো. ইসহাক, জাকির হোসেন মিয়া, মো. ইউসুফ মোল্যা, আঃ রহিম ফকির প্রমুখ।
প্রধান অতিথি বলেন, নির্বাচনে টাকা দিয়ে ভোট কেনার সুযোগ নেই, এ ব্যাপারে প্রাথমিক ভাবে ইউএনও এবং ওসিকে খবর দিবেন তারা কাজ না করলে আমাকে এবং এসপি সাহেবকে বলবেন আমরা ব্যবস্থা নিব।
উল্লেখ আগামী ৫জানুয়ারি পঞ্চম ধাপে মধুখালী উপজেলা ৪টি ইউনিয়ন কামারখালী, বাগাট, রায়পুর এবং জাহাপুর এর নির্বাচন অনুষ্ঠিত হবে।
এমএসএম / এমএসএম
সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার
শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা
অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ
পরিচ্ছন্ন শাহজাদপুর গড়তে পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, অর্থদণ্ড ও মোটরসাইকেল জব্দ