ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ইয়াবা ট্যাবলেটসহ পুলিশ সদস্য আটক


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ৩০-১২-২০২১ দুপুর ১১:২৬

নাজমুল হোসেন (২১) নামে এক পুলিশ সদস্যকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনার একটি আভিযানিক দল। তিনি নগরীর বয়রা পুলিশ ফাঁড়িতে কর্মরত। গতকাল বুধবার (২৯ ডিসেম্বর) রূপসা উপজেলার আইচগাতী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনার পরিদর্শক মো. সিরাজুল ইসলাম এ খবর নিশ্চিত করে বলেন, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ক্রেতা সেজে ৮০ পিস ইয়াবাসহ নাজমুল হোসেনকে আইচগাতী এলাকা থেকে আটক করা হয়। নাজমুলের বাড়ি টাঙ্গাইল জেলায়। তার পিতার নাম নায়েব আলী। নাজমুল নগর পুলিশের একজন সদস্য।

এ ঘটনায় রূপসা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. রাকিবুল ইসলাম।

এমএসএম / জামান

ধামইরহাটে ‘গল্প বলা’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর খুলনায় সফর ২২ অক্টোবর

আদমদীঘিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পূর্ণ মিলনী অনুষ্ঠিত

মুকসুদপুরের গেড়াখোলা কুমার নদীতে জমজমাট নৌকাবাইচ, হাজারো দর্শকের ঢল

লালমনিরহাটে দুর্গাপূজা ঘিরে ব্যাপক নিরাপত্তায় তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি

পটিয়ায় এনসিপির ৮২ সদস্যের আহ্বায়ক কমিটি, নেতৃত্বে প্রকৌশলী-আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ

রায়গঞ্জে সম্প্রীতি রক্ষায় ইমামদের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত

মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পাল্টাপাল্টি তথ্যে আটকে আছে কুড়িগ্রাম বালু গবেষণা কেন্দ্র

স্বেচ্ছাসেবকলীগ নেতার নির্দেশে জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, থানায় মামলা

সাজেকে প্রথম দিনেই প্রবেশ করলো ৮০০ পর্যটক

নবীনগরে দুই বোনের নাম বাদ দিয়ে ওয়ারিশ সনদ, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ

আইনশৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পুলিশের: এসপি মোল্লা আজাদ হোসেন

২২ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষিত, মনপুরার মেঘনায় অবাধে মা ইলিশ শিকার