শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দক্ষিণ পূর্ব-এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৩।
বৃহস্পতিবার পূর্বাঞ্চলীয় মালাকু প্রদেশের বরত দায়া দ্বীপপুঞ্জে এ ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৩।
ভূমিকম্পের পর ওই দ্বীপপুঞ্জে জারি করা হয় হাই অ্যালার্ট। তবে আশপাশের দ্বীপগুলোয় সুনামি সতর্কতা জারি করা হয়নি।
গত ১৪ ডিসেম্বর একই মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল দেশটির পূর্বাঞ্চলে। সেসময় সুনামি সতর্কতা জারি করা হয়। তবে তখন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ২০০৪ সালে ৯ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাতের পর সুনামি আছড়ে পড়ে। এতে প্রায় দুই লাখ ২০ হাজার মানুষ প্রাণ হারায়। যা ছিল দেশটির ইতিহাসে ভূমিকম্পে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।
শাফিন / শাফিন
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা
ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত
শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না
ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা
সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান
প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট
জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক
এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল
বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে
পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের
মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক
ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট