চলছে ইউনাইটেড হেলথকেয়ারের ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শনী
`সবার জন্য স্বাস্থ্যকর খাবার’এই স্লোগান নিয়ে দুই মাসব্যাপী কফিনাট উৎসব ও ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শনীর আয়োজন করেছে ন্যাচারাল ফুড ব্যাংক `ইউনাইটেড হেলথ কেয়ার'।
সম্প্রতি রাজধানীর মিরপুরের পীরেরবাগ আমতলা বাজার এলাকায় এই প্রদর্শনীর উদ্বোধন করেন ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জিন্নাতুল বাকিয়া, এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, কফিনাটসহ ইউনাইটেড হেলথ কেয়ারের সব পণ্যই স্বাস্থ্যকর, নিরাপদ ও মানসম্মত। আমি আমার সহকর্মী ও বিশিষ্টজনদের কফিনাটসহ এখানকার বিভিন্ন পণ্য নিয়মিত উপহার দেই। তারা এর খুব প্রশংসা করেন, বিশেষ করে কফিনাট। এমনকি মাননীয় প্রধানমন্ত্রীকেও এই কফিনাট উপহার দিয়েছি।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য নাছিমুল হক রুবেলসহ এলাকার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
ইউনাইটেড হেলথ কেয়ারের সত্ত্বাধিকারী হাকিম এ বি এম রাসেল জানান, উৎসবে কফিনাটসহ দেশের ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার, মিষ্টি, পিঠা, সরিষার তেলে ভাজা গুড়ের জিলাপি পাওয়া যাবে। এছাড়াও মিলবে হরেক রকম ঐতিহ্যবাহী শীতকালীন পিঠা। পিঠা উৎসবের সৌজন্যে রয়েছে ইউনাইটেড হেলথ কেয়ারের সহযোগী প্রতিষ্ঠান দ্য ফার্মার্স হোমমেইড বাংলাদেশ।
সাদিক পলাশ / সাদিক পলাশ
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন
উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার
Link Copied