ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

ওমিক্রন ঠেকাতে মুম্বাইয়ে ১৪৪ ধারা জারি


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৩০-১২-২০২১ দুপুর ৪:৩৮

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে ওমিক্রন ঠেকাতে জারি করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) থেকে এটি কার্যকর করা হয়েছে। শুধু মুম্বাইয়ে গতকাল বুধবার ২ হাজার ৪৪৫ জনের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে ওমিক্রন শনাক্ত হয় ৩৮ জনের। তাদের কেউই সম্প্রতি বিদেশ ফেরত নন।

এ পরিস্থিতিতে ভাইরাসের বিস্তার ঠেকাতে মহারাষ্ট্র সরকার ৩০ ডিসেম্বর থেকে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত মুম্বাইয়ে ১৪৪ ধারা জারি করেছে। সরকার বলেছে, এবার নতুন বছর উপলক্ষে মুম্বাইয়ে কোনো পার্টির আয়োজন করা যাবে না। অর্থাৎ রেস্তোরাঁ, পাব, আবাসিক হোটেল, পানশালা, ক্লাব ও রিসোর্টগুলোয় জনসমাগম করা যাবে না।

মুম্বাইয়ে হঠাৎ সংক্রমণ বাড়ায় রাজ্য সরকার বেশ উদ্বিগ্ন। বুধবার প্রায় আড়াই হাজার শনাক্ত ও করোনায় আক্রান্ত একজনের মৃত্যুর পর ওই উদ্বেগ আরো বেড়েছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে বলেছেন, আক্রান্ত মানুষের সংখ্যা ভয়ংকর গতিতে বাড়ছে। এখন শনাক্তের হার ৪। এটা ৫ শতাংশে গিয়ে ঠেকলে দিল্লির মতো নানা নিষেধাজ্ঞা জারি করা হবে। তাই সবাইকে আরো বেশি সাবধান হতে হবে। এছাড়া বিয়ে বা অন্য কোনো জনসমাগম থেকে দূরে থাকতে হবে।

নতুন বছর উপলক্ষে জনসমাগম ঠেকাতে কোভিড সংক্রান্ত বিধিনিষেধ জারি করে রাজ্য সরকার। মহারাষ্ট্রের পরিবেশমন্ত্রী আদিত্য ঠাকরে বলেছেন, যারা এসব নিয়ম মানবেন না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এদিকে রাজ্যের স্বাস্থ্য বিভাগ থেকে বলা হয়েছে, মুম্বাইয়ে করোনা শনাক্তের হার বাড়লেও বেশিরভাগ রোগীকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হচ্ছে না। গত সপ্তাহে শনাক্ত ৩৫৪ জনের মধ্যে ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে আক্রান্ত ৩৫৪ জনের মধ্যে ৭৫ শতাংশ করোনার দুই ডোজ টিকা নিয়েছিলেন।

জামান / জামান

হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর

মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতার ঝুলন্ত লাশ মিলল দলীয় কার্যালয়ে

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প : নিহত বেড়ে ৩৮

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, নিহত ২

আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান : এনডিটিভি

ইরানের বিরুদ্ধে ‘অভূতপূর্ব’ পদক্ষেপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

ইসরায়েলি কারাগারে আটক ৪৭৬৯ ফিলিস্তিনি

কলম্বিয়ায় ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ২৫০

হরমুজ প্রণালিতে মার্কিন হামলা, জাহাজ অচল

কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫৪, লুটপাটের আশঙ্কায় কারফিউ জারি

সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

গৌতম আদানির ফৌজদারি মামলা যুক্তরাষ্ট্রের আদালতে খারিজ

মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, হাজার হাজার ভিসা বাতিল