ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

২৪ ঘণ্টার আল্টিমেটাম

শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১২-২০২১ দুপুর ৪:৪৯
চতুর্থ ধাপে গত ২৬ ডিসেম্বর টাঙ্গাইলের ভূঞাপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দায়িত্ব পালনকালে শিক্ষকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ভূঞাপুর উপজেলা শাখার শিক্ষকরা। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধনের আয়োজন করেন শিক্ষকরা। 
 
মানববন্ধনে বক্তব্য রাখেন- প্রাথমিক শিক্ষক সমিতির ভূঞাপুর উপজেলা শাখার সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ আলম সরকার, সাবেক সভাপতি আব্দুল মান্নান তালুকদার, শিক্ষক নেতা শাহ আলম খান প্রমুখ। এতে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা অংশ নেন।
 
এ সময় বক্তারা বলেন, উপজেলার গাবসারা ইউনিয়নের চরচন্দনী দাখিল মাদরাসা কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালনকালে শিক্ষকদের ওপর কিছু সন্ত্রাসী ন্যক্কারজনক হামলা চালায়। এতে ডিগ্রিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল বারী সরকার গুরুতর আহত হন। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন।
 
তারা আরো বলেন, আমরা হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এছাড়াও ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেফতার না করলে কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধনে আব্দুল বারী সরকারের সুস্থতা কামনা করেন তারা।

শাফিন / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার