বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মধুখালীর সদস্যদের মাঝে ঋণ বিতরণ
ফরিদপুরের মধুখালীতে মহামারী করোনায় ক্ষতিগস্ত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড মধুখালী উপজেলার উদ্যোগে পল্লী উন্নয়ন বোর্ডের সদস্যদের মাঝে ৪ ভাগ সার্ভিস চার্জে ঋণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুর ১টায় উপজেলা মিলনায়তনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মধুখালী উপজেলা কর্মকর্তা সুব্রত কুমার দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও ঋণ বিতরণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরী, পল্লী উন্নয়ন বোর্ডের সহকারী কর্মকর্তা মো. ফিরোজ নেছার, এআরডিও তামান্না খাতুন, মাঠ সংগঠক আবু তারেক প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা অফিস প্রধান এবং সদস্যগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ১ কোটি ৬৯ লাখ টাকার চেক ১১১ জন পল্লী উন্নয়ন বোর্ডের সদস্যের মাঝে স্বল্প সার্ভিস চার্জে বিতরণ করা হয়।
শাফিন / জামান
সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার
শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা
অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ
পরিচ্ছন্ন শাহজাদপুর গড়তে পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, অর্থদণ্ড ও মোটরসাইকেল জব্দ