ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

মোংলা ইপিজেডে নারী শ্রমিকদের ডরমিটরি উদ্বোধন করলেন বেপজা চেয়ারম্যান


মোংলা প্রতিনিধি  photo মোংলা প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১২-২০২১ বিকাল ৫:৪৩
মোংলা ইপিজেডে কর্মরত নারী শ্রমিকদের আবাসনের জন্য নবনির্মিত ডরমিটরির উদ্বোধন করেছেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মােহাম্মদ জিয়াউর রহমান। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টায় ইপিজেডের অভ্যন্তরে নির্মাণ সম্পন্ন হওয়া আধুনিক এ ডরমিটরির উদ্বোধন করেন তিনি।
 
এ সময় উপস্থিত ছিলেন- মােংলা ইপিজেডের নির্বাহী পরিচালক মাহবুব আহমেদ সিদ্দিক ও পরিচালক মুহাম্মদ নাজমুল আলমসহ ইপিজেডের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিনিয়োগকারী এবং তাদের প্রতিনিধি।
 
মােংলা ইপিজেডের নির্বাহী পরিচালক মাহবুব আহমেদ সিদ্দিক জানান, প্রায় ৭৪ হাজার ২৪৪ বর্গফুট আয়তনের চারতলাবিশিষ্ট এ ডরমিটরিতে ১ হাজার ৮ জন শ্রমিক বসবাস করতে পারবেন। অবস্থানগত কারণে মােংলা ইপিজেড লােকালয় থেকে দূরে হওয়ায় ইপিজেডসংলগ্ন এলাকায় শ্রমিকদের বসবাসের কোনো ব্যবস্থা নেই। ফলে শ্রমিকদের দূরে বসবাস করতে হতো, যেখান থেকে বিশেষত নারী শ্রমিকদের যাতায়াতে ভোগান্তি পোহাতে হতো। শ্রমিকদের আবাসনের এ সমস্যা সমাধানে ২০১৫ সালের ৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বেপজা গভর্নিং বাের্ডের ৩৩তম সভায় ইপিজেডের শিল্পপ্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের একা বা পরিবারসহ বসবাসের জন্য ডরমিটরি নির্মাণের সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী মােংলা ইপিজেডে কর্মরত নারী শ্রমিকদের বসবাসের জন্য ২০১৯ সালে চারতলাবিশিষ্ট এ ডরমিটরির নির্মাণকাজ শুরু হয়ে চলতি বছর শেষ হয়।
 
দেশের ৮টি ইপিজেডের মধ্যে বেপজার নির্মিত এটিই প্রথম নারী শ্রমিক ডরমিটরি। ৩ দশমিক ৮ একর জমির উপর ২৬ দশমিক ২৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ ডরমিটরিতে শ্রমিকদের বসবাসের জন্য আধুনিক সুযােগ-সুবিধাসংবলিত ১২৬টি কক্ষ রয়েছে। ডরমিটরির নিচতলায় ৫০০ জনের একসাথে খাবার উপযােগী একটি ডাইনিং রুম, চিত্তবিনােদনের জন্য ইনডাের গেমিং রুম, টিভি রুমের ব্যবস্থা রয়েছে। দ্বিতীয় থেকে চতুর্থ তলার প্রতিটিতে একটি করে নামাজঘর/কমিউনিটি স্পেস ও দুটি করে ডে-কেয়ার রুম রয়েছে। শ্রমিকদের সহজে ওঠা-নামার জন্য রয়েছে ৫টি সিঁড়ি। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য নিয়মিত সংযােগের পাশাপাশি একটি জেনারেটর ও শ্রমিকদরে জন্য পরিশােধিত সুপেয় পানির ব্যবস্থা রয়েছে এখানে। সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতের জন্য নিরাপত্তা প্রহরী ছাড়াও সিসিটিভি নজরদারির ব্যবস্থা রয়েছে এবং অন্যান্য সেবা নিশ্চিত করার জন্য পর্যাপ্ত লােকবল নিয়ােগ করা হয়েছে।
 
উল্লেখ্য, আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে দেশের সুষম উন্নয়নে প্রধানমন্ত্রীর দূরদর্শী সিদ্ধান্তে ১৯৯৮ সালে মােংলা ইপিজেড প্রতিষ্ঠিত হয়। ৩০৩ একর জমির ওপর প্রতিষ্ঠিত এ ইপিজেডে ২৫৪টি শিল্প প্লট তৈরি করা হয়েছে, যার অধিকাংশই ইতােমধ্যে বিনিয়ােগকারীদের মধ্যে বরাদ্দ দেয়া হয়েছে। মােংলা ইপিজেডে বর্তমানে ৩৪টি প্রতিষ্ঠান উৎপাদনরত ও ৮টি প্রতিষ্ঠান উৎপাদন শুরুর অপেক্ষাধীন। 
 
বাংলাদেশসহ জাপান, চীন, দক্ষিণ কোরিয়া, ভারত, যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডের বিনিয়ােগকারীরা প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়ােগ করেছেন। মােংলা ইপিজেড থেকে এ পর্যন্ত রপ্তানি হয়েছে প্রায় ৯০০ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের পণ্যসমাগ্রী। বর্তমানে ৮ হাজার ১৫০ জন বাংলাদেশি শ্রমিক এখানে কর্মরত।
 
মােংলা ইপিজেডে ম্যানিকুইন হেড, উইগ, মার্বেল কলাম, মার্বেল টাইলস, তাঁবু, সার্জিক্যাল গাউন, লাগেজ ও ট্রাভেল ব্যাগ, কার সিট হিটার, সিগারেট ও সিগার, ক্রোকারিজ সামগ্রী, লাইটার, পাটের সুতা ও ব্যাগ, গার্মেন্টস এক্সেসরিজসহ বিশ্বখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের পণ্যসামগ্রী তৈরি হয়।

শাফিন / জামান

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা

রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়

তিন দশকেরও বেশি সময় ধরে নারী শিক্ষার আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ

কুষ্টিয়া চৌরহাস মোড়ে ইজিবাইক থেকে ছুড়ে ককটেল বিস্ফোরণ

নড়াগাতীতে নাশকতা মামলায় ভুল তথ্যে আটক বিএনপি কর্মী, অব্যাহতি দেওয়ার দাবি পরিবার ও স্থানীয়দের

আলফাডাঙ্গা সদর বাজারে অগ্নিঝুঁকি, ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়