ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

শনিবার খুলনায় রূপসা নদীতে অনুষ্ঠিত হবে নৌকাবাইচ


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ৩০-১২-২০২১ বিকাল ৫:৪৪

আগামী ১ জানুয়ারি (শনিবার) খুলনার রূপসা নদীতে অনুষ্ঠিত হবে ১৪তম ঐতিহ্যবাহী নৌকাবাইচ। এবার নৌকাবাইচে অন্তত অর্ধশত নৌকা অংশ নেবে বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় আয়োজকরা খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন। খুলনার নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে এবার বিজ্ঞাপন সহযোগী আকিজ গ্রুপ।

সংবাদ সম্মেলনে বলা হয়েছে, নৌকাবাইচ রূপসা নদীতে অতিপ্রাচীন একটি অনুষ্ঠান। রূপসা নদীর জলতরঙ্গের সাথে খুলনাবাসীর রয়েছে গভীর আবেগ। চিরন্তন এ ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছরের মতো এই বছরও খুলনার রূপসা নদীতে আয়োজিত হতে যাচ্ছে ফানস্টিক ১৪তম খুলনা নৌকাবাইচ। এ আয়োজনের আয়োজক নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের সাথে আকিজ বেকার্স লিমিটেডের বিস্কিট ব্র্যান্ড ‘ফানটাস্টিক বিস্কিট'। সৃষ্টিলগ্ন থেকেই পদ্মার এপারে খুলনার সাথে আকিজ গ্রুপের সম্পর্কটা শুধু ব্যবসায়িক নয়, বরং আত্মার। খুলনা-যশোরের এই মাটিতে প্রতিষ্ঠানটি জন্ম নিয়েছিল। আজ সারাদেশে যে আকিজ গ্রুপের সুনাম তার শুরুটা তো এই নামটিতে, এই অঞ্চলের মানুষের হাত এই ‘ফানটাস্টিক ১৪তম খুলনা নৌকাবাইচ’-এর সঙ্গে যুক্ত হয়েছে তারা।

বর্ণাঢ্য এ প্রতিযোগিতা আগামী পহেলা জানুয়ারি ২২নং কাস্টম ঘাট থেকে খানজাহান আলী (র.) সেতু পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে থাকছে ১ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার থাকছে ৬০ হাজার টাকা ‍এবং তৃতীয় পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- মোল্লা মারুফ রশিদ, মনিরুজ্জামান রহিম ও শাকিল ইসলাম তুষারসহ অনেকে।

শাফিন / জামান

ধামইরহাটে ‘গল্প বলা’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর খুলনায় সফর ২২ অক্টোবর

আদমদীঘিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পূর্ণ মিলনী অনুষ্ঠিত

মুকসুদপুরের গেড়াখোলা কুমার নদীতে জমজমাট নৌকাবাইচ, হাজারো দর্শকের ঢল

লালমনিরহাটে দুর্গাপূজা ঘিরে ব্যাপক নিরাপত্তায় তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি

পটিয়ায় এনসিপির ৮২ সদস্যের আহ্বায়ক কমিটি, নেতৃত্বে প্রকৌশলী-আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ

রায়গঞ্জে সম্প্রীতি রক্ষায় ইমামদের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত

মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পাল্টাপাল্টি তথ্যে আটকে আছে কুড়িগ্রাম বালু গবেষণা কেন্দ্র

স্বেচ্ছাসেবকলীগ নেতার নির্দেশে জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, থানায় মামলা

সাজেকে প্রথম দিনেই প্রবেশ করলো ৮০০ পর্যটক

নবীনগরে দুই বোনের নাম বাদ দিয়ে ওয়ারিশ সনদ, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ

আইনশৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পুলিশের: এসপি মোল্লা আজাদ হোসেন

২২ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষিত, মনপুরার মেঘনায় অবাধে মা ইলিশ শিকার