ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

বাউফল প্রেসক্লাব নির্বাচনে সভাপতি আমিরুল, সম্পাদক ডিউক


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১২-২০২১ বিকাল ৫:৫৫
পটুয়াখালীর বাউফল প্রেসক্লাবের ২০২১-২২ মেয়াদে নির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক আমিরুল ইসলাম। তিনি সাবেক সভাপতি। চতুর্থবারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এম অহিদুজ্জামান ডিউক। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৪০ সদস্যর ভোট গ্রহণ শেষে ১৩ সদস্যের নির্বাহী কমিটির নির্বাচিতদের নাম ঘোষণা করে নির্বাচন পরিচালনা কমিটি।
 
নির্বাচনী কমিটিতে প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমিন, প্রিসাইডিং অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মো. বায়জিদুর রহমান, সহ-প্রিসাইডিং সামাজসেবা কর্মকর্তা মো. মনিরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাজমুল হক দায়িত্ব পালন করেন।
 
সাবেক সভাপতি মো. হারুন অর রশিদ খানকে হারিয়ে আমিরুল ইসলাম সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক মো. জলিলুর রহমানকে হারিয়ে এম. অহিদুজ্জামান ডিউক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়াও সহ-সভাপতি প্রভাষক মু. মঞ্জুর মোর্শেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক মো. জসীম উদ্দিন, কোষাধ্যক্ষ প্রভাষক মো. ফারুক হোসেন, দপ্তর সম্পাদক সহ-অধ্যাপক ইউসুব আলম সেন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. কামরুল হাসান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনামুল হক, ক্রীড়া সম্পাদক মো. নুরুল ইসলাম সিদ্দিকী মাসুম, কার্যনির্বাহী সদস্য মুহাম্মাদ আসাদুজ্জামান সোহাগ, মো. দেলোয়ার হোসেন, এবিএম মিজানুর রহমান ও কামরুজ্জামান বাচ্চু নির্বাচিত হয়েছেন।

এমএসএম / জামান

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা

হাটহাজারীতে সাংবাদিককে হুমকি ও কাজে বাধা দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার