ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা নগর পরিবহনে যাত্রী হয়রানি বন্ধ হয়েছে : তাপস


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-১২-২০২১ রাত ৮:৮

ঢাকা নগর পরিবহন চালুর পর যাত্রী হয়রানি বন্ধ হয়েছে বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে নগর ভবনের মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে দক্ষিণ সিটি করপোরেশনের দ্বিতীয় পরিষদের একাদশতম বোর্ড সভায় ডিএসসিসি মেয়র এ কথা জানান।

গত ২৬ ডিসেম্বর চালু হওয়া বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের আওতায় পরীক্ষামূলক বাস সেবা চালু হওয়া প্রসঙ্গে শেখ তাপস বলেন, আমরা পরীক্ষামূলকভাবে ঢাকা নগর পরিবহন চালু করেছি। আমাদের লক্ষ্য সচল ঢাকা। সচল ঢাকা গড়ার লক্ষ্যে গণপরিবহনকে শৃঙ্খলাবদ্ধ করার যে উদ্যোগ সে উদ্যোগের সফল সূচনা হয়েছে।

তিনি বলেন, আপনারা জেনে খুশি হবেন, এরই মাঝে যাত্রীরা এই সেবা সাদরে গ্রহণ করেছে। নির্দিষ্ট যাত্রী ছাউনিতে বাস এসে থামছে, সেখান থেকে নিয়মবদ্ধভাবে যাত্রী উঠছে। ই-টিকিটিংয়ের মাধ্যমে যাত্রীরা সেবা পাচ্ছে। ফলে যাত্রী হয়রানি বন্ধ হয়েছে এবং ভাড়াও একদম সুনির্দিষ্টহারে নির্ধারিত। এতে দেখা যাচ্ছে যে, অন্যান্য যাত্রীবাহী বাসে একই দূরত্বের জন্য যে মূল্য নেয়া হয়, এখন তার চেয়েও অনেক কম টাকায় নগর পরিবহনে সেবা পাচ্ছে। যাত্রীরা উপকার পাচ্ছে।

মেয়র তাপস আরো বলেন, আমরা আশাবাদী যে, আগামী বছর আমরা এই ঢাকা শহরে বাস রুট রেশনালাইজেশন সেবা বৃহদাকারে দৃশ্যমান করতে পারব। আপনারা জানেন, এটা কতটা দুরূহ কাজ। কত বড় চক্র এখানে অন্তর্ভুক্ত। আল্লাহর রহমতে ঢাকাবাসীর সহযোগিতায় আমরা সেই চক্র ভেঙে বীরদর্পে এগিয়ে চলেছি। আমি খুবই আশাবাদী, ঢাকাবাসী আমাদের কার্যক্রমের সুফল পাওয়া আরম্ভ করবে।

জামান / জামান

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব